1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শ্রমিকদের মজুরি ১৭০ টাকা

  • রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা বাগান মালিকদের বৈঠকে শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় গণভবন গেটে এ বিষয়ে সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস। তিনি বলেন, সবকিছু আলোচনার পর প্রধানমন্ত্রী শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দিয়েছেন। চা-শিল্পে বোনাসসহ বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হয় জানিয়ে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব দাবি করেন, একজন শ্রমিক সব মিলিয়ে প্রতিদিন সাড়ে চারশ থেকে পাঁচশ টাকার মজুরি পাবেন।

তিনি বলেন, চা-শ্রমিকদের আশা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের পক্ষ হয়ে মালিকদের সঙ্গে কথা বলে মজুরি বাড়াবেন। সেটাই তিনি করেছেন। প্রধানমন্ত্রী আগামীকাল (আজ) থেকে সবাইকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি (প্রধানমন্ত্রী) শিগগিরই চা-শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করবেন। এদিকে মজুরি বৃদ্ধির ঘোষণায় হবিগঞ্জ ও মৌলভীবাজারের চা-শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে কাজে যোগ দেবেন বলেও জানিয়েছেন। তবে হতাশা প্রকাশ করেছেন সিলেটের চা-শ্রমিকরা। কাজে যোগদানের বিষয়ে তারা আজ সিদ্ধান্ত জানাবেন।

গণভবন সূত্র জানায়, চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ১৩ জন বাগান মালিক অংশ নেন। বিকাল সোয়া ৪টার দিকে গণভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হয় সন্ধ্যার কিছু আগে। দৈনিক ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা মজুরির দাবিতে ৯ আগস্ট থেকে কর্মবিরতি শুরু করেন চা-শ্রমিকরা। পরে ১৩ আগস্ট থেকে তারা সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন। এ সময় সড়ক ও রেলপথ অবরোধ করেন শ্রমিকরা। পরে প্রশাসনের সঙ্গে আলোচনা করে ২৩ আগস্ট চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি ধর্মঘট প্রত্যাহার করলেও তা মানেননি সাধারণ শ্রমিকরা।

দেশের ১৬৭ চা বাগানে শ্রমিকের সংখ্যা দেড় লাখেরও বেশি। বর্তমানে দৈনিক মজুরি ১২০ টাকা। ৯ আগস্ট এ আন্দোলন শুরুর পর প্রথম তিন দিন ২ ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হয়। পরে পূর্ণদিবস কর্মবিরতিতে যায় শ্রমিকরা। ওই সময় মজুরি বৃদ্ধি ও মজুরি চুক্তি বাস্তবায়নের দাবিতে শ্রমিক ইউনিয়নগুলোর পক্ষ থেকে বাগান মালিকদের সাত দিনের আলটিমেটাম দেওয়া হয়। কিন্তু মালিকপক্ষ এ সময়ের মধ্যে বৈঠক বা সমঝোতায় না আসায় শ্রমিকরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews