স্টাফ রিপোর্টার : বাঘারপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংলগ্ন বঙ্গবন্ধুর মুরালের উপরে শুকানো হচ্ছে পাঠখড়ি। দেখার কেউ নেই । কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঘারপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কয়েক বছর ধরে পড়ে আছে ভবনটি উল্লেখযোগ্য কোন কর্মসূচী বা কোন প্রকার মিটিং মিছিলের আয়োজন সেখানে হতে আজও দেখা মেলেনী। উদ্ভোধনের পর হতে ভবনের কোন একটি রুম খুলতে দেখেনাই স্থানীয় লোকেরা।
অনেকের মন্তব্য, দলের কোন্দোলের প্রভাব পড়েছে এই ভবনের উপর।কারন বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগ দির্ঘ দিন দুই ভাগে বিভক্ত, দুই ভাগে-ই আছেন মুক্তিযোদ্ধারা, এক ভাগের নেতৃত্ব দিচ্ছেন সংসদ সদস্য রণজিৎ কুমার রায় অপর অংশে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী সহ কয়েক জন মনোনয়ন প্রত্যাশিত উল্লেখ যোগ্য নেতৃবৃন্দ।
এবিষয়ে কথা হয় উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর আলহাজ¦ হাসান আলীর সাথে তিনি জানান ওই বিল্ডিংয়ে তিন টি ফ্লাট আছে সেখানে তিনটি মিটার আছে তাতে অনেক টাকার বিল আসে, যে কারনে আমরা চাচ্ছি দুইটা ফ্লাট ভাড়া দিয়ে একটা আমরা নিজের দের অফিস হিসাবে ব্যবহার করবো, এতে আমাদের কিছুটা বিলের সাশ্রয় হবে,কিন্তু তেমন কোন ভাড়াটিয়া না পাওয়া আমরা ওই ভবনে উঠতে পারছিনা।

তাছাড়া আজো আমরা ওই ভবনের চাবি বুঝে পাইনি, চাবি ইউএনও স্যারের কাছে, এর আগে গত নির্বাহী অফিসার তানিয়া আফরোজ থাকা কালিন ওই বিল্ডিং খোলা হয়েছিলো তাতে প্রায় ৩৪/৩৫ হাজার টাকা বিদ্যুত বিল হয়েছিলো যা আমি অনেক কষ্ট করে বিভিন্ন ভাবে ম্যানেজ কওে পরিশোধ করি, এর পর মিটারের সংযোগ বিচ্ছিন্ন করি রাখি। এ ব্যপারে কথা হয় বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান এর সাথে তিনি জানান, আমি সবে মাত্র যোগদান করেছি এখনো সব কিছু ঠিক ঠাক মতো গোছাই উঠতে পারিনি তবে বললেন যখন আমি বিষয়টি দেখছি কি করা যায়। এছাড়া আমি এখন লোক পাঠিয়ে পরিস্কার করার ব্যবস্থা নিচ্ছি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান এ ভবন ভালো রাখতে অনতন্ত এক জন কেয়ার টেকার রাখলে হইতো ভবন ও সুনামীয় অমর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালটা ও অ-মর্যাদা হতোনা। গত ১৭ আগষ্ট বুধবার বিকালে গণমাধ্যম এক কর্মীর নজরে পড়লে মোবাইল ক্যামেরায় কয়েকটি ছবি ধারণ করেন তিনি । এই নিউজ লেখা পর্যন্ত সেখানে বঙ্গবন্ধুর মুরালের উপরে পাঠখড়ি সুকানোর জন্য নাড়া ছিলো।
তবে নির্বাহী অফিসার বিষয়টি জানার পরক্ষনে লোকজন দিয়ে সে গুলি পরিস্কার করিয়ে পরে গেটে তালা লাগিয়ে দিয়েছেন।

Leave a Reply