1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবিতে ‘অ্যাডভান্সড ম্যাথমেটিক্যাল মডেলিং’শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৬ বার পড়া হয়েছে

যবিপ্রবিতে ‘অ্যাডভান্সড ম্যাথমেটিক্যাল মডেলিং’শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

যশোর অফিস :

 বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং খাতে গণিতের প্রায়োগিক ব্যবহার ও স্নাতক পর্যায় থেকেই শিক্ষার্থীদের গবেষণা বৃদ্ধির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ‘অ্যাডভান্সড ম্যাথমেটিক্যাল মডেলিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে পরিবর্তিত বিশ্বে স্বাস্থ্য বিজ্ঞানে গণিতের গুরুত্ব ও কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

গতকাল বুধবার যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আয়োজনে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনির (ইউটিএস) সিনিয়র লেকচারার ড. সুভাস চন্দ্র সাহা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মামুন মোল্লা, ইসলামী‌ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

গণিত বিভাগের চেয়ারম্যান ড.মো.জহুরুল ইসলামের সভাপত্বিতে সেমিনারে বিজ্ঞান বিভাগের ডিন ড.মো. হাফিজ উদ্দিন, রিসার্চ সেলের উপদেষ্টা অধ্যাপক ড. মো. মিনহাজ উদ্দিন মনির, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

সেমিনারে নিজেদের গবেষণা কর্ম তুলে ধরেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. জহুরুল ইসলাম, প্রভাষক ফি ফয়সাল আহমেদ, বিভাগটির পিএইচডি পর্যায়ের শিক্ষার্থী মাবসুমা জামান প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. ফরহাদ বুলবুল, মো.আকরাম হোসেন,প্রভাষক নজরুল ইসলাম, মোহাম্মদ আসিফ আরেফিন,

রায়হান প্রধানসহ বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারের বিভিন্ন পর্ব পরিচালনা করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক দীপা রায় ও প্রভাষক জে.আর.এম. বোরহান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews