1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের শার্শায় নৌকা প্রতীকের কর্মীদের হাত কেটে নেওয়ার হুমকি স্বতন্ত্র প্রার্থীর ভিডিও ভাইরাল

  • বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২২৪ বার পড়া হয়েছে

যশোরের শার্শায় নৌকা প্রতীকের কর্মীদের হাত কেটে নেওয়ার হুমকি স্বতন্ত্র প্রার্থীর ভিডিও ভাইরাল

যশোর অফিস :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ শার্শা আসনে স্বতন্ত্র আশরাফুল আলম লিটন বেপরোয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আশরাফুল আলম লিটন যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।  অভিযোগে আওয়ামী লীগ নেতারা বলেছেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিনিয়ত নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে চলেছেন।

স¤প্রতি বেনাপোলে অনুষ্ঠিত এক কর্মী সভায়  নৌকা প্রতীকের কর্মীদের প্রকাশ্যে হাত কেটে নেয়ার হুমকি দিয়েছেন আশরাফুল আলম লিটন। তার এমন বক্তব্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা চরম আতঙ্কে রয়েছেন।

নিরাপত্তাহীনতায় ভুগছেন এই আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। এ ঘটনায় গত ৪ ডিসেম্বর যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু।

সেখানে হাত কেটে নেয়ার বক্তব্যের ভিডিও ক্লিপ, ফেসবুক উক্তির কপি ও প্রকাশ্যে চাঁদাবাজির তথ্য সংযুক্ত করা হয়েছে। ইতোমধ্যে আশরাফুল আলম লিটনের ওই বক্তব্যের ভিডিওচিত্র ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে আশরাফুল আলম লিটন বলেছেন, তিনি নৌকা প্রতীকের কর্মীদের উদ্দেশ্যে কোন বক্তব্য দেননি। তিনি নির্বাচনের পরিবেশ অস্থিতিশীলকারীদের প্রতিরোধের কথা বলেছেন বলে দাবি করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews