স্টাফ রিপোর্টার : কৃষক হতাশ, বাঘারপাড়ার বাজারগুলোতে সার সংকট। এখন চাষের ভরা মৌসুম বাঘারপাড়া উপজেলার ছোট বড় ডিলার ও দোকানিরা সার থাকার সত্বেও বেশি দামে বিক্রয়ের আসায় সার নেই বলে চাষিদের ফিরিয়ে দিচ্ছেন। চাষিরা বলছেন বাজারে সারের কোন ঘাটতি নেই তবুও কেন দোকানিরা মিথ্যাচার করে অসহায় কৃষকদের সাথে এমন করছে। কৃষকের দাবী দোকানে ঘুরে ঘুরে সার পাওয়া যাচ্ছে না । আর যা-মিলছে তা অতিরিক্ত দামে কিনতে হচ্ছে ।

তবে ডিলারদের দাবি, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপ্রেশনের (বিএডিসি) গোডাউনে ধরনা দিয়েও চাহিদামাফিক সার পাচ্ছেন না তারা। জুলাইয়রে শুরু থেকে মধ্য-অক্টোবর র্পযন্ত আমন ধানরে মৌসুম। আর এ ধানের চারা রোপনের সময় জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্ট র্পযন্ত। চারা রোপণকালীন ইউরিয়া সার ব্যবহার করতে হয়। ইউরিয়া সারের মধ্যে গুরুত্বর্পূণ দুটি সার হচ্ছে ইউরিয়া ও টিএসপি ।


এ বছর চারা রোপণ কালে চাহিদামতো সার দিতে পারছেন না কৃষকরা। তাদের দাবি, বিভিন্ন জায়গায় ঘুরেও চাহিদামাফিক সার মিলছে না। সামান্য যা মিলছে, তা-ও কিনতে হচ্ছে সরকাররে নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে। বিষয়টি নিয়ে গোটা বাঘারপাড়া উপজেলার কৃষকদের মাঝে হতাসা বিরাজ করছে।এবিষয়ে অনেক কৃষকের দাবী সরকারের উর্দ্ধতন কতৃপক্ষ যদি এদিকে একটু সুদৃষ্টি দেন তবে হইতো এউপজেলার কৃষকরা বাঁচবে।
কথা হয় উপজেলা কৃষি আফিসার মোঃ রুহুল আমিনের সাথে তিনি জানান সারের কোন ঘাটতি নেই, কিছু অসাধু ব্যবসায়ীরা প্রতিবারের ন্যায় এবারও একটি গুজব ছড়াতে শুরু করে, আমরা ঠিক পেয়ে বিষটি নিয়ে মাঠে নেমে মনিটারিং করেছি এর পর সাভাবিক হয়েছে বাজার,এছাড়াও কয়েক জন সার ব্যবসায়িক কে জরিমানা করা হয়।
এর পর থেকে এখন বাজারে সার ঠিক মতো মিলছে। তার পরও যদি কোন রকম সমস্য দেখো দেয় তবে ইউনিয়ন উপ-সহকারি কৃষি অফিসারদের সাথে যোগাযোগ করলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো জানান আমাদের উপজেলায় কিছুটা পটাসের অভাব ছিলো যা পরে সমাধান হয়ে গেছে। ইউরিয়ার কোন ঘাটতি নেই। এই উপজেলায় গত রবি মৌসুমে ১৫ হাজার ৪শো হেক্টোর জমিতে ধানের চাষ হয়, ফলন লক্ষমাত্র অতিক্রম করে। এবং এখন আমন মৌসুমে আমাদের লক্ষ ১৬হাজার ৮ শো হেক্টোর জমিতে চাষের সফল হওয়া।

Leave a Reply