1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

খালে রক্তমাখা বস্তা দেখে পুলিশে খবর

  • মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৮ বার পড়া হয়েছে

ভোরে বাজারে যাওয়ার সময় রাস্তার পাশে খালের মধ্যে রক্তমাখা একটি বস্তা দেখতে পান পথচারীরা। সবার মাঝে তৈরি হয় আতঙ্ক। অল্প সময়ের মধ্যে কয়েক শত মানুষ বস্তাটি দেখতে ভিড় জমান।

পরে পথচারীদের মধ্যে একজন থানায় খবর দিলে পুলিশ এসে বস্তাটি উদ্ধার করে। পুলিশ রক্তাক্ত বস্তার মুখ খুলে দেখতে পায় বস্তার মধ্যে রয়েছে জবাইকৃত মুরগির উচ্ছিষ্ট অংশ। এরপর থেকে বিষয়টি নিয়ে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের দক্ষিণ হলই পট্টি গ্রামে এ ঘটনা ঘটেছে।স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়,

গ্রামের কৃষকসহ সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের উদ্দেশ্য হলই পট্টি গ্রামের সড়কটি ব্যবহার করে নাগেরপাড়া বাজারে যায়। সকালে বাজারে যাওয়ার সময় পথচারীরা খালের মধ্যে রক্ত মাখা একটি বস্তা ভাসতে দেখে।

এক পর্যায়ে বস্তাটি দেখতে পথচারী ও গ্রামবাসীরা ভিড় জমায়। পরে পথচারীদের মধ্যে একজন গোসাইরহাট থানা পুলিশকে খবর দিলে তারা এসে বস্তাটি উদ্ধার করে। উদ্ধারের পর বস্তাটি খুলে দেখা যায় বস্তার মধ্যে জবাইকৃত মুরগির উচ্ছিষ্ট ভর্তি। প্রথমে পঁচা দুর্গন্ধে পথচারীরা মরদেহ ভেবে ভীত হয়ে পড়েছিলেন। পরে বস্তা থেকে জবাইকৃত মুরগির উচ্ছিষ্ট বের হলে হাস্যরসের সৃষ্টি হয়। বস্তাটি খালের মধ্যেই চাপা দেওয়া হয়েছে, যাতে দুর্গন্ধে মানুষের কষ্ট না হয়।

-অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews