1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চৌগাছার বহুলালোচিত হায়দার আলী হত্যা মামলার তদন্তে সিআইডি

  • মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৭২ বার পড়া হয়েছে

চৌগাছার বহুলালোচিত মাকাপুর গ্রামের হায়দার আলীকে হত্যা মামলাটি সিআইডি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছে আদালত। চৌগাছা পুলিশের আদালতে দেয়া প্রতিবেদনের শুনানি শেষে আদালত এ নির্দেশনা দিয়েছেন। এরআগে গত ২২ নভেম্বর হায়দার আলীকে হত্যার অভিযোগে ব্যরিস্টার ছেলে চৌগাছার মুর্তজা রাসেলসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছিলেন স্ত্রী লতিয়া হায়দার।

অন্য আসামিরা হলেন, ছুটিপুর বাসস্টান্ড এলাকার মোস্তাফিজুর রহমান বাবুল, মোস্তাফিজুর রহমানের ছেলে বিশাল, পুড়োপাড়া গ্রামের শাহিদা, ছেলে হাসিবুল, বাদে খানপুর গ্রামের রাজীব, হামিদা, হামিদার ছেলে মাসুম, মজনু ও মাকাপুর গ্রামের শহিদুল। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, আসামি লন্ডল প্রবাসী ব্যরিস্টার মর্তুজা রাসেল ছেলে ও অপর আসামিরা আত্মীয়। হায়দার আলী পৈত্রিক ও ক্রয় সূত্রে সাড়ে ১৩ একর জমির মালিক ছিলেন। এ জমি আসামি মর্তুজা রাসেল তার নামে রেজিষ্ট্রি করে দেয়ার জন্য তার পিতার উপর মানসিক চাপ প্রয়োগ করে আসছিল।

এ ঘটনায় ২০১৪ সালের ১৩ ডিসেম্বর চৌগাছা থানায় একটি জিডি করেন। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি রাসেল বিদেশ থেকে দেশে বাবাকে আসামি মর্তুজার হেফাজতে নেন। এরপর আসামিরা মর্তুজার নামে জমি রেজিষ্ট্রি করে দেয়ার জন্য চাপ দেয় হায়দারকে। জমি রেজিষ্ট্রি করতে ব্যর্থ হয়ে আসামিরা হায়দার আলীকে মৃত্যু হয় এমন ওষুধ সেবন করিয়ে অসুস্থ্য করে ফেলে।

পরবর্তীতে মোস্তাফিজুর রহমান বাবুলের হেফাজতে মৃত্যু নিশ্চিত করে । পরে আসামিরা তড়িঘড়ি করে ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করে। মহহুম হায়দার আলীর মৃত্যু সনদ ও অন্যান্য কাগজপত্র জোগাড় করে হায়দার আলীর স্ত্রী লতিফাহায়দার গত ১১ নভেম্বর লন্ডল প্রবাসী ব্যারিস্টার ছেলে মর্তুজা রাসেলসহ ১০ জনকে আসামি আদালতে মামলা করেন।

বিচার অভিযোগটি গ্রহণ করে এ ঘটনায় চৌগাছা থানায় কোন মামলা হয়েছে কিনা, হলে অগ্রগতিসহ প্রতিবেদন আকারে আদালতে জমা দেয়ার আদেশ দিয়েছিলেন ওসিকে। চৌগাছা থানার দেয়া প্রতিবেদনের উপর শুনানি শেষে গত চলতি মাসে বিচারক সিআইডি পুলিশকে অভিযোগের তদন্ত করে আগামী ১৫ জানুয়ারি মধ্যে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews