1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

১ জানুয়ারি চলবে যশোর-মোংলা ট্রেন

  • সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৩ বার পড়া হয়েছে

দীর্ঘ অপেক্ষার পালা শেষে মোংলা-যশোর রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে। ১ জানুয়ারি দুই জোড়া কমিউটার ট্রেন চলুর মধ্যে দিয়ে এ এলাকার মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে। খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইংরেজি নতুন বছরের প্রথম দিনে দেশের এই নতুন রুট মোংলা-যশোর থেকে দুই জোড়া কমিউটার ট্রেন দিয়ে প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। চালুর দিনে মোংলা স্টেশন থেকে প্রথম কমিউটার ট্রেন ছাড়বে সকাল ১০টা ৪৫ মিনিটে,

ট্রেনটি যশোর স্টেশনে পৌঁছাবে দুপুর ১টা ৫ মিনিটে, যশোর স্টেশন থেকে দুপুর ১টা ৫৫ মিনিটে ছেড়ে মোংলা পৌঁছাবে বিকেল ৪টা ২৫ মিনিটে। মোংলা স্টেশন থেকে ট্রেন ছাড়বে বিকেল ৪টা ৫০ মিনিটে, যশোর স্টেশনে পৌঁছাবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে।

যশোর থেকে মোংলা পর্যন্ত ট্রেনের ভাড়া ধরা হয়েছে শোভন সাধারণ ১২৫ টাকা, শোভন চেয়ার ১৫০ টাকা ও প্রথম শ্রেণির সিট ২০০ টাকা।

সরকার ২০১০ সালে মোংলা বন্দরকে রেল নেটওয়ার্কে সংযুক্তির পাশাপাশি সুন্দরবনকেন্দ্রীক পর্যটন, দেশের অভ্যন্তরসহ ট্রানজিট সুবিধার আওতায় ভারত, নেপাল ও ভুটানে আমদানি-রপ্তানি পণ্য সাশ্রয়ী মূল্যে পরিবহন করতে খুলনার ফুলতলা রেলস্টেশন থেকে মোংলা বন্দর পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্প হাতে নেয়।

১ হাজার ৭২১ কোটি টাকা প্রকল্পটি ৩ বছরে শেষ হওয়ার কথা থাকলেও ১৩ বছর শেষ নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়ায় ৪ হাজার ২৬০ কোটি টাকায়। খুলনার ফুলতলা থেকে মোংলা বন্দর পর্যন্ত দেশের নতুন এই রেলপথে ৯টি স্টেশন রয়েছে।

গত ২ নভেম্বর খুলনার ফুলতলা স্টেশন থেকে মোংলা নতুন রেল পথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্ধোধনের প্রায় দুই মাস পর দুই জোড়া কমিউটার ট্রেন দিয়ে শুরু হবে প্রথম রেল চলাচল।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews