যশোর শহরের খড়কী এলাকার লিল্লাহ ট্রাস্টের উদ্যোগে মাসিক শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। রোববার বিকেলে সন্দীবন ভবনে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ৭৬ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেন যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর অরবিন্দু কুমার কুন্ড। অনুষ্ঠান উপস্থাপনা করেন মুশফিকুর রহমান লিটন।

Leave a Reply