ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলার প্রতিবাদে যশোরের ঝিকরগাছা সাহিত্য পরিষদ ‘ফিলিস্তিন যুদ্ধ জায়োনিজম এবং প্রতিবাদ’ অনুষ্ঠান করা হয়েছে। আজ শনিবার বিকালে নতুন কুঁড়ি কিন্ডার গার্টেন প্রাঙ্গনে এঅনুষ্ঠান করা হয়।
যুদ্ধ নয় শান্তি, ফিলিস্তিনিদের মুক্তি চাই শ্লোগানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি কমরেড আব্দুর রহিম।
প্রধান আলোচক ছিলেন কবি অধ্যাপক মোজাম্মেল হক। লালন গবেষক সাইফুদ্দিন সাইফুলের সভাপতিত্বে বিশেষ অতিথির আলোচনা করেন কবি এম এন এস তুর্কি, এম এ কাসেম অমিয়, মোকাররম হোসেন, রকি মাহমুদ, বকুল হক, শুভ্র আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিবাদি কবিতা পাঠ করেন কবি এ কে এম শহীদুল্লাহ্, রেজাউল করিম রোমেল, সানজিদা ফেরদৌস, অহনা মুস্তারিন প্রমুখ।
সভায় বক্তারা অবিলম্বে গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা বন্ধের আহবান জানান। অনুষ্ঠান পরিচালনা করেন কবি হুমায়ূন আইয়ুবী ও মুস্তাক মুহাম্মদ।




Leave a Reply