1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

  • শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৩ বার পড়া হয়েছে

শনিবার ৯ ডিসেম্বর যশোরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন যশোর, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, যশোর ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, যশোর এর উদ্যোগে এ আয়োজন করা হয়।

এসময় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোর এর অফিস চত্তরে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশন পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন যশোর এর জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করেন অত্র কার্যালয়ের উপপরিচালক আল-আমিন এবং জেলা প্রশাসক বেলুন ফেস্টুন উড়ানোর মধ্য দিয়ে দিবসের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এতে সর্বস্তরের, সর্বশ্রেণী পেশার ও বিভিন্ন স্কুল কলেজ এর ছাত্র-ছাত্রীদের শতঃস্ফূর্ত অংশগ্রহণে জেলা প্রশাসক যশোর এর মূল ফটক থেকে দড়াটানা পর্যন্ত একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে দুর্নীতি বিরোধী বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালীটি মুজিব সড়ক, জেলা জজ আদালত হয়ে শিল্পকলা একাডেমি যশোরে যেয়ে সমাপ্ত হয়।

এদিকে জেলা শিল্পকলা একাডেমী, যশোরে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোর এর উপপরিচালক  আল-আমিন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন পিপিএম,

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যশোর এর সভাপতি মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ মল্লিক।

আরো উপস্থিত ছিলেন টিআইবি-সনাক এর সভাপতি অধ্যক্ষ শাহিন ইকবাল। অনুষ্ঠানে বক্তারা দুর্নীতি দমন ও প্রতিরোধ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার শতঃস্ফূর্ত আহবান জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews