1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় খুনসহ ডাকাতির মামলায় রিমান্ডপ্রাপ্ত ডাকাত সদস্যদের তথ্য মতে যশোর মুডুলী মোড়ে দোকান চুরির মালামাল বাগেরহাট থেকে উদ্ধার

  • শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১০৮ বার পড়া হয়েছে

ঝিকরগাছায় খুনসহ ডাকাতির মামলায় রিমান্ডপ্রাপ্ত ডাকাত সদস্যদের তথ্য মতে যশোর মুডুলী মোড়ে দোকান চুরির মালামাল বাগেরহাট থেকে উদ্ধার

গত ১৪ আগষ্ট রাত অনুমান ০২ ঘটিকার সময় ঝিকরগাছা থানাধীন ঝিকরগাছা বাজারের ০৪ জন নৈশ প্রহরীকে মুখে স্কচটেপ পেঁচিয়ে ও হাত বেঁধে কৃষ্ণনগর রাজাপট্টি “ঝিকরগাছা অটো ইলেক্ট্রীক্যাল ওয়ার্কসপ” নামক দোকানের তালা কেটে দোকান থেকে প্রায় আড়াই লক্ষ টাকার ব্যাটারী লুন্ঠন করে নিয়ে যায়। অনুমান ৩০/৪০ মিনিট ডাকাতি সংঘটনের পর ডাকাতরা চলে গেলে মুখে স্কচটেপ পেঁচানো নৈশ প্রহরীদের মধ্যে আব্দুস সামাদ (৭৫), পিতা- মৃত তুরফান মোড়ল, সাং-বেড়েলা, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর অচেতন হয়ে পরলে তার মুখের স্কচটেপ খুলে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
উল্লেখিত ঘটনায় ইং ২৩/০৮/২০২২ তারিখে বরিশাল কোতয়ালী থানা এলাকা হইতে ০৮ ডাকাত সদস্যকে গ্রেফতার পূর্বক তাদের স্বীকারোক্তি মতে ঢাকার কেরানীগঞ্জ থানাধীন পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন নুর অটো সেন্টার দোকানের মালিক এনামুলকে গ্রেফতার করে লুন্ঠিত ব্যাটারীর মধ্যে ১০ টি ব্যাটারী উদ্ধার করা হয়।
মামলাটি তদন্তকালে ঘটনার একই রাতে সংঘটিত যশোর শহরের ২টি দোকান এবং পূর্বে ইং ০৩/০৮/২০২২ তারিখ রাতে সংঘটিত মুড়লী মোড়ে একটি দোকান চুরির সম্পৃক্ততা পাওয়া যায় চক্রটির। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে ০৬ জন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে এবং ০৪ জন আসামীর ০২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর হয়।

রিমান্ড প্রাপ্ত আসামীদের তথ্য মোতাবেক তাদেরকে নিয়ে বাগেরহাট সদর থানাধীন বাসাবাটি সাকিনে অভিযান পরিচালনা করে জিএম মোদাচ্ছের ওরফে মাষ্টারকে গ্রেফতার পূর্বক কোতয়ালী মডেল থানার মামলা নং-৫৯ তাং-২৩/০৮/২০২২ইং ধারা-৪৬১/৩৮০ পেনাল কোড এর চোরাই মালামালের মধ্যে ২,০৪,০০০/- টাকা মুল্যের লুব্রিকেন্ট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামীর হলো রিমান্ড প্রাপ্ত আসামী

(১) শাওন ইসলাম @ সোহাগ (২২), পিতা- ইউনুছ , সাং-উত্তমপুর, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল।

(২) মাহাতাব মৃধা (২০), পিতা-লোকমান মৃধা, সাং-সেহাকাঠি, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী।
(৪) শামীম তালুকদার (৩৭), পিতা- মৃত কাঞ্চন তালুকদার, সাং- বিহারীপুর,
(৭) শহিদুল খান (৪২), পিতা-ইব্রাহিম খান, সাং-বিহারীপুর, সর্বথানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল। ১। জিএম মোদাচ্ছের রহমান ওরফে মাষ্টার (৪২), পিতা- মৃত আব্দুর রহিম গাজী, সাং-রুদাঘরা দক্ষিনপাড়া, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা বর্তমান ঠিকানা-পঞ্চকরণ হাকীম মেম্বারের বাড়ীর ভাড়াটিয়া, সাং- দোনা, থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট।
তাদের কাছ উদ্ধার হয় ২,০৪,০০০/- টাকা মুল্যের লুব্রিকেন্ট।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews