লাবণী শারমিনের স্বামী রবিউল ইসলাম জানান, একই এলাকার সুদে ব্যবসায়ী সিরাজুল ইসলামের স্ত্রী পারুলের কাছ থেকে ৫০ হাজার টাকা সুদে ধার নিয়েছিলেন। ওই টাকার অর্ধেকের বেশি পরিশোধ করা হয়েছে। কিন্তু আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেড়ে যাওয়ায় সম্প্রতি কিস্তির টাকা পরিশোধ করতে পারেনি তারা।
রবিউল ইসলাম আরও জানান, পারুল প্রায়ই তাদের গালমন্দ করতো ও ভয়ভীতি দেখাতো। মঙ্গলবার সকালে পারুল, ববিতা ও রুমা নামের তিনজন বাড়িতে এসে অকথ্য ভাষায় গালাগাল করে। পরে মনের দু:খে শারমিন ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার আগে সে আত্মহত্যার কারণ উল্লেখ করে চিঠি লিখে রেখে যায়।
যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, মৃতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃতের পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









Leave a Reply