বাঘারপাড়া উপজেলার দক্ষিণাঞ্চলে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে, প্রতিদিনই ঘটে চলছে চুরির ঘটনা উদ্বিগ্নতায় গ্রামের সাধারন মানুষ। ইতিমধ্যে জামদিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে গরু চুরি সহ ব্যাটারী চালিত ভ্যান চুরির হয়ে গেছে বলে এমন অভিযোগ ভুক্তভোগীদের। সাংবাদিকদের জানান, একমাসের ব্যবধানে তিনটি বাড়ি থেকে কয়েক লাখ টাকার গরু চুরি করে নিয়ে গেছে চোর চক্র।
তাছাড়া কয়েকটি মটর চালিত ভ্যান গাড়ি চুরি হয়ে গছ । গত ১ ডিসেম্বর শুক্রবার মধ্য রাতে উপজেলার বাররা গ্রামের মোঃ রবিউল ইসলাম মোল্যা এর বাড়ি থেকে তিন লাখ টাকা মূল্যের দুইটি গরু চুরি করে নিয়ে গেছে। এব্যাপারে গরুর মালিক এ প্রতিবেদককে কান্না স্বরে বলেন অনেক কষ্টের সম্পদ ঋন নিয়ে গাভী পালনের স্বপ্ন ছিল। দুটি গাভী কিনে ছিলাম ভাগ্য বদলের আশায়।
আশা স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে। তার অভিযোগ স্থানীয় চোর চক্রের ষড়যন্ত্রে আমার গরু চুরি হয়েছে। ২৮ নভেম্বর ইউনিয়নের এগারোখান এর ঘোড়ানাছ গ্রামের বাবু বিকাশ ভৌমিকের বাড়ির সামনে সড়কের পাশ থেকে দিনে দুপুরে একটি এড়ে গরু চুরি করে নিয়ে গেছে। গরুটির মূল্য ষাট হাজারের উর্ধে।
ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ গরু ব্যাবসায়ীরা তাদের গরু গাড়িতে করে নিয়ে গেছে বলে ধারনা এছাড়া নিত্যানন্দপুর গ্রামের মোঃ ওমর আলী মোল্যার একই কায়দায় বাড়ির নিকট রাস্তার উপর থেকে দিনের আলোকে অভিনব কায়াদায় একটা এড়ে গরু চুরি করে যায়।
বাররা গ্রামের রবিউল ইসলাম স্থানীয় ভিটাবল্যা পুলিশ ক্যাম্পে একটা লিখিত অভিযোগ দিয়েছে। গত নভেম্বর মাসে এলাকার দুটি মটর চালিত ভ্যান গাড়ি রাতের আঁধারে চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে। বারভাগ গ্রামের মোঃ সিরাজুল ইসলাম এর বাড়ি থেকে মধ্য রাতে ভ্যান চুরি করে নিয়ে যায়। আলাদীপুর গ্রামের মোঃ রাকিব হোসেন কাজীর বাড়ি থেকে ভাড়ায় চালিত ভ্যান চুরি করে নিয়ে গেছে।
এব্যাপারে স্থানীয় সাধারন গ্রামবাসীদের ধারণা বড় ধরনের সংঘবদ্ধ চোর সিন্ডিকেট রয়েছে। এ অঞ্চলে তাদের সহযোগিতায় দেশের বিভিন্ন জেলার চোর চক্রের সাথে যোগাযোগের মাধ্যমে চুরি করা গরু পাচার হচ্ছে।তাছাড়া ভ্যান গাড়ি সহ ছোটখাটো চুরির ঘটনার কারণ নেশা জাতীয় দ্রব্য ও জুয়া আসক্তদের মাধ্যমে।
এরা নেশা জাতীয় দ্রব্য এবং জুয়া খেলার টাকা জোগাড় করতে নানা ধরনের অপকর্মের সাথে জড়িয়ে পড়ছে। আবার অনেকে ধারণা করছে গরুচোর সিন্ডিকেটের সঙ্গে গ্রামে গ্রামে বহিরাগত ফেরিওয়ালাদের যোগসুত্র রয়েছে। এব্যাপারে উর্ধতন প্রশাসনের জোর দৃষ্টি এবং প্রযুক্তির মাধ্যমে সনাক্ত করে চোর চক্রের সাথে জড়িতের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার সামাজিক রাজনৈতিক সূধী সমাজের সাধারন মানুষ সহ ভুক্তভোগী পরিবার।

Leave a Reply