ফ্রিল্যান্সিং:
বর্তমান সময়ে তরুনদের কাছে সবচাইতে আলোচিত একটি শব্দ হচ্ছে ফ্রিল্যান্সিং (Freelancing)। ফ্রিল্যান্সিং এর অর্থ হলো স্বাধীন বা মুক্তপেশা। নির্দিষ্ট কোন প্রতিষ্ঠানের অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করা কে ফ্রিল্যান্সিং বলে। এ ধরণের পেশাজীবিকে বলা হয় ফ্রীলেন্সার (Freelancer)বা স্বাধীন পেশাজীবি।
চাকরীজীবিদের মতো এরা বেতনভুক্ত নয়। কাজ ও চুক্তির উপর নির্ভরকরে আয়ের পরিমাণ কম বা অনেক বেশি হতে পারে, তবে স্বাধীনতা আছে, ইচ্ছা মতো ইনকামের সুযোগ ও আছে। এজন্য স্বাধীনমনা লোকদের আয়ের জন্য এটা একটা।
নতুনদের কাছে অনেকটা আশ্চর্যের শোনালেও এটাই সত্য যে, ইন্টারনেটের মাধ্যমে আমরা ঘরে বসেই বিভিন্ন দেশের কোম্পানীর সাথে কাজ করতে পারি। ইন্টারনেটের চাকরিটা অনেকটা আমাদের বাস্তব জীবনের মত হলেও এখানে রয়েছে অনেক সুবিধা। রিয়েল লাইফে চাকরি করতে প্রয়োজন সার্টিফিকেট, লিঙ্ক, ঘুষ আরও অনেক কিছু। কিন্তু ইন্টারনেটে চাকরি করতে গেলে এই গুলোর কোনটাই প্রয়োজন নেই। এখানে দরকার শুধু দক্ষতা।
বাস্তব জীবনে যেমন চাকরির একটা গদবাধা সময় এবং নিয়ম থাকে, এখানে এমন কিছুই নেই। এখানে আপনি সম্পূর্ণই স্বাধীন বা মুক্ত। আর এই জন্যই এই চাকরিকে বলা হয়ে থাকে ফ্রীল্যান্সিং বা মুক্তপেশা। শুধুমাত্র ভালভাবে কাজ জানা থাকলে আপনিও এই সেক্টরে কাজ করতে পারেন। বর্তমানে আমাদের দেশে কয়েক লক্ষ ফ্রীল্যান্সার আছেন যারা অনলাইন থেকে চাকুরি বা ফ্রীল্যান্সিং করে আয় করছেন। ইন্টারনেটভিত্তিক কাজ হওয়াতে এ পেশার মাধ্যমে দেশি-বিদেশি হাজারো ক্লায়েন্টের সাথে পরিচিত হওয়ার সুযোগ ঘটে। যার কারণে বর্তমানে ছাত্র- ছাত্রী এবং অনেক চাকুরীজীবি এই পেশায় আসছেন।
আউটসোর্সিং কি :
একটি প্রতিষ্ঠান যখন কোনো একটি কাজ বা কোনো একটি পণ্য উৎপাদনের জন্য বাহিরের কোনো লোক বা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয় তখন তাকে বলে আউটসোর্সিং। ইংরেজি শব্দ আউটসোর্সিং (Outsourcing) এর মধ্যেই এর অর্থ লুকিয়ে আছে। আউট সোর্স করার অর্থ দাঁড়ায় বাহিরের কাউকে দিয়ে কাজ করানো। অর্থাৎ একটি প্রতিষ্ঠান যখন তার কোনো বিশেষ কাজ নিজের কর্মীদের দ্বারা না করিয়ে বাহিরের কাউকে দিয়ে করায় সেটিই আউটসোর্সিং।

Leave a Reply