1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মনিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

  • রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৩ বার পড়া হয়েছে

যশোরের মনিরামপুরে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় সাব্বির রহমান (১১) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার পারখাজুরা গ্রামে ঘটনাটি ঘটেছে। রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক বানী ইসরাইল বিষয়টি নিশ্চিত করেছেন।

সাব্বির পারখাজুরা গ্রামের আসাদুজ্জামানের ছেলে। সে স্থানীয় পারখাজুরা হোড়ারঝোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

নিহতের চাচাতো ভাই এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া মাহাবুর রহমান জানান, বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলছিল সাব্বির। খেলা শেষে পাড়ার এক বড় ভাইয়ের ইজিবাইকে চড়ে বন্ধুদের সাথে স্থানীয় পাকা রাস্তার মোড়ে যায় সে। মোড়ে বন্ধুরা নেমে পড়লেও ইজিবাইকে চড়ে সামনে কিছু দূরে যায় সাব্বির। পরে রাস্তার পাশে তাকে নামিয়ে দিয়ে যাত্রী নিয়ে চলে যান ইজিবাইকচালক। তখন রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল ধাক্কা দিলে রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হয়।

মাহাবুর রহমান আরও জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে সাব্বিরকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক বানী ইসরাইল বলেন, মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews