1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নির্বাচনী ব্যস্ততার মাঝে হঠাৎ দুবাইয়ে সাকিব

  • রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৫ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে মাগুরা-১ আসনের জন্য মনোনয়ন পেয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। আগামী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সাকিব। এর মাঝেই আবার দুবাইয়ে উড়াল দিলেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।

চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে নেই সাকিব। কবে নাগাদ তিনি ফের মাঠে ফিরবেন সেই বিষয়টিও এখনও নিশ্চিত নয়। তবে দলে না থাকলেও আবু ধাবিতে চলমান টি-টেন টুর্নামেন্টে বাংলা টাইগার্স দলের ফটোশুট ও স্পন্সরশিপের কাজ করতেই আজ শনিবার (২ ডিসেম্বর) দুবাই গেছেন সাকিব।

দলটির হয়ে খেলেছেন একাধিক আসরে। এবারও নাম লিখিয়েছিলেন আইকন হিসেবে। তবে চোটের কারণে এই আসরে খেলা হচ্ছে না তার। সাকিব শুধু দলটির ক্রিকেটার নন, ব্রান্ড অ্যাম্বাসেডরও। ফলে বাংলা টাইগার্সের প্রচারণায় অংশ নিতেই টি-টেন লীগে গেলেন সাকিব। দুবাইতে দুই দিন অবস্থান করবেন সাকিব। যেখানে বাংলা টাইগার্সের বাণিজ্যিক কাজে অংশ নেওয়ার পাশাপাশি দলের ক্রিকেটারদের অনুপ্রাণিত করবেন।

গত ২৮ নভেম্বর শুরু হওয়া টি-টেন লীগে এবার এখন পর্যন্ত ২ ম্যাচ খেলেছে বাংলা টাইগার্স। তাতে ১ জয়ের বিপরীতে ১ হার। ৮ দলের টুর্নামেন্টের পর্দা নামবে ৯ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আঙুলে চোট পেয়ে ছিটকে যান সাকিব।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews