২৫ আগষ্ট ২০২২ বৃহস্পতিবার যশোরের এসআই নিতাই চন্দ্র দাস, এসআই আমিরুল ইসলাম, এএসআই ইমদাদুল হক গণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কেশবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া কেশবপুর থানার বারুইহাটি সাকিনস্থ সিরাজুলের মুদি দোকানের সামনে হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী আজগর আলী (৩০), পিতা- মৃত নুর আলী, সাং- বাড়িহাটি,

মস্তু সরদার (৩০), পিতা- হাসেন আলী সরদার, সাং- কাস্তা, উভয়থানা- কেশবপুর, জেলা-যশোরদের এক কেজি গাঁজা একটা মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য ১,৪৫,০০০/= (এক লক্ষ পয়তাল্লিশ হাজার) টাকা।
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে।


Leave a Reply