1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিসয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৫ বার পড়া হয়েছে

যবিপ্রবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থা
বিসয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

যশোর অফিস :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নবম গ্রেড পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত নির্দেশিকা সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে আইকিউএসি এ কর্মশালার আয়োজন করে। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, যবিপ্রবি ইতিমধ্যে ডি-নথির যুগে প্রবেশ করেছে, এখন অফিসের যেকোনো কাজ এখন আরও দ্রুত গতিতে সম্পন্ন করা যাবে। যদি অভিযোগ সংক্রান্ত কোনো বিষয়ে আসে, তাহলে আগের তুলনায় দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। আমি আশা করি, অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত এ প্রশিক্ষণ কর্মশালা, দক্ষতা সম্পন্ন কর্মকর্তা গঠন করতে সহায়তা করবে।

প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সচিব ড. ফেরদৌস জামান। তিনি বলেন, বাংলাদেশ সরকারের ভিশন ২০৩১ ও ২০৪১ লক্ষ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ, উন্নত বিশ্বে পৌঁছাতে এপিএ-এর মানদণ্ড বিবেচনা করা হবে। অভিযোগ প্রতিকার ব্যবস্থার এই প্রশিক্ষণ থেকে কর্মকর্তারা দক্ষতা অর্জন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ দেন ইউজিসির উপ-পরিচালক ও আপিল কর্মকর্তা মৌলি আজাদ।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল হাসানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন যবিপ্রবির ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ,

ডিন অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, ড. মো. মুনিবুর রহমান, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, পরিচালক (প.উ.পূ.) পরিতোষ কুমার বি্শ্বাস, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আশরাফুজ্জামান জাহিদ, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. কামরুল ইসলাম, অভিযোগ প্রতিকার সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের ফোকাল পয়েন্ট মো. সাইফুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুল্লাহ আল মামুন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews