মহেশপুর: ঝিনাইদহের মহেশপুরে জ¦ালানি তেলসহ দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে উপজেলা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পোস্ট অফিস মোড় থেকে জ¦ালানি তেলসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ বাস স্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র সভাপতি মেহেদী হাসান রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল।


সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি অ্যাভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ^াস, সিনিয়র সহসভাপতি অ্যাডভোটেক মাহাফুজুর হক খান বাবু, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপি’র সভাপতি আমিরুল হক খান চুন্নু প্রমুখ।সংগ্রহ


Leave a Reply