1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মিষ্টি খাওয়ালেন পুলিশ

  • শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৮২ বার পড়া হয়েছে

যশোরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মিষ্টি খাওয়ালেন পুলিশ

যশোর অফিস :

চারদিন আগে এইচএসসি ২০২৩ পরীক্ষা ফলাফল প্রকাশিত হয়। এদিন ফেসবুকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস দেন যশোর জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মফিজুল ইসলাম। তার এই ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন ‘এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আমার ফেসবুক ফলোয়ার কোন শিক্ষার্থী থাকলে মিষ্টির দাওয়াত ও ভালোবাসা থাকলো।’

ফেসবুকে মিষ্টিমুখ করানোর দাওয়াত দিয়ে শুক্রবার (১ ডিসেম্বর) সকালে যশোরের বিভিন্ন উপজেলার ৩০ জন শিক্ষার্থীকে মিষ্টিমুখ করিয়েছেন পুলিশ কর্মকর্তা মফিজুল ইসলাম। শুধু মিষ্টিমুখ নয় এ সময় তিনি কৃতি শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা ও হাতে ক্রেস্ট তুলে দেন। তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকল শ্রেনী পেশার মানুষ।

যশোর পৌর পার্ক মিলনায়তনে এ সংবর্ধনা ও মিষ্টিমুখ অনুষ্ঠানের আয়োজন করে পুলিশ কর্মকর্তা মফিজুল ইসলাম’র প্রতিষ্ঠা করা সচেতন সামাজিক সংস্থা’র (সাসস) যশোর জেলা কমিটি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক সাদ্দাম হোসেন। এ সময় সাসস এর সদস্যরাও উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে মিষ্টিমুখ করতে আসা যশোর সরকারি সিটি কলেজের শিক্ষার্থী রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, মফিজুল স্যার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন। ওই পোস্টে তিনি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মিষ্টিমুখ করার দাওয়াত দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় যারা ভালো ফলাফল করেছে তাদেরকে তিনি একত্রিত করে সকলকে মিষ্টিমুখ করিয়েছেন।

যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের শিক্ষার্থী ইকরামুল আলম পারভেজ সাংবাদিকদের বলেন,এটা ব্যাতিক্রমী উদ্যোগ। ফেসবুকে স্টাট্যাস দিয়ে কতজনেই বা কথা রাখে? কিন্তু মফিজুল স্যার আমাদেরকে একত্রিত করে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো, ক্রেস্ট দিল, নিজ হাতে মিষ্টিমুখ করালো। এটাই আমাদের কাছে বড় পাওয়া।

যশোর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সাথী ইয়াসমিন বলেন, ভালো ফলাফল করার আনন্দটা তখনই আরও বেশি পাওয়া যায় যখন অন্যদের থেকে ভালো ফলাফল করায় সম্মাননা পাওয়া যায়। আজ আমাদের উৎসাহিত করা হয়েছে। আমাদের আরও পড়াশোনার প্রতি আগ্রহ বেড়েছে।

যশোর জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক ও সাসস এর প্রতিষ্ঠাতা মফিজুল ইসলাম বলেন,এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিন আমি ফেসবুকে উত্তীর্ণদের মিষ্টিমুখ করানোর দাওয়াত দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিলাম।

তারই ধারাবাহিকতায় আমি আজ এ সকল শিক্ষার্থীদের মিষ্টিমুখ করিয়েছি, ক্রেস্ট দিয়েছি। তাদেরকে নির্দেশনা দিয়েছি তারা যেন তাদের এই বয়সে কোন ভুল পথে পা না বাড়ায়। তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে পারে এজন্য তাদেরকে সচেতন করা হয়েছে।

উল্লেখ্য যশোর ডিবি পুলিশের এই পুলিশ কর্মকর্তা একজন চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে জেলা পুলিশে তার ব্যাপক সুনাম রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews