স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন না যশোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। একই সাথে তিনি নৌকার পক্ষেই কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরে আকস্মিক এক প্রেস বিফ্রিং এ ঘোষনা দেন তিনি। এ সময় তার অনুসারীরা সাথে ছিলেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আজ মনোনয়ন পত্র জমা দেয়ার শেষদিন।
এরআগে তার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছিলো। দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি মনোনয়নপ্রত জমা দেননি বলে জানিয়েছেন।

Leave a Reply