যশোর -নড়াইল সড়কের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা আয়াপুর আকবার আলী মহিলা দাখিল মাদ্রাসার সামনে আজ মঙ্গলবার রাত অনুমান আটটার দিকে সড়ক দুর্ঘটনায় আয়াপুর গ্রামের মৃত ওদুদুর রহমানের ছেলে নাজিম (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়।
আয়াপুর আকবার আলী মাদ্রাসা সামনে এই দূর্ঘটনা কিসের সাথে হয়েছে তা কেউ বলতে পারেনি।
পথোচারিরা আহত নাজিম কে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার খাদেমুল ইসলাম জানান সড়ক দুর্ঘটনায় নিহত লোকটি হাসপাতালে আনার কয়েক মিনিট আগেই মারা যান।
নিহত নাজিমের পরিবারের সঙ্গে কথা বললে তারা জানান আমরা সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে দেখি নাজিমের নিস্তব্ধ নিথর দেহ খানা পড়ে আছে। দূর্ঘটনার কথা কেউ বলতে পারেনি,
কিসের সাথে এই দূর্ঘটনা ঘটে তার মৃত্যু হয়েছে। তবে ধারণা করা হচ্ছে বাস অথবা ট্রাকের সাথে এই দূর্ঘটনা ঘটতে পারে।




Leave a Reply