1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বৃষ্টি হলেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে বাঘারপাড়ার যে রাস্তাটি পাঁকাকরণের দাবি দীর্ঘদিনের – বৃষ্টি হলেই দুর্ভোগে পড়ে দুই গ্রামের মানুষ

  • মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৪৮ বার পড়া হয়েছে

বৃষ্টি হলেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে বাঘারপাড়ার যে রাস্তাটি পাঁকাকরণের দাবি দীর্ঘদিনের – বৃষ্টি হলেই দুর্ভোগে পড়ে দুই গ্রামের মানুষ

সাঈদ ইবনে হানিফ নিজেস্ব প্রতিবেকদ :

প্রতি বছর বৃষ্টির মৌসুম আসলেই কাঁদাপানি জমে চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ে গ্রামের একমাত্র রাস্তাটি । যার কারণে ব্যাবসায়ী চাকরিজীবি কৃষক এবং কোমলমতি শিক্ষার্থী সহ দুর্ভোগে পড়ে আশপাশের এলাকার মানুষ । ফলে দীর্ঘ বছরেও রাস্তাটি পাঁকা না হওয়ায় একপ্রকার ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসি ।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে , যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের অন্তরগত জামালপুর গ্রাম হতে ( ঘুনী – ঘোষনগর ) বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা দীর্ঘ বছর ধরে রয়েছে অবহেলিত ।

শুধুমাত্র একটি পাঁকা রাস্তার অভাবে রাস্তার কোল ঘেষে বসবাস কারী এই দুই গ্রামের মানুষ দীর্ঘ বছর ধরে বঞ্চিত হচ্ছে উন্নত যোগাযোগ ব্যাবস্থা থেকে এবং বিঘ্নিত হচ্ছে তাদের শিক্ষা স্বাস্থ্য । ফলে একপ্রকার পিছিয়ে পড়েছে এই এলাকার মানুষের জীবন মান। ঘোষনগর গ্রামের পল্লী চিকিৎসক তাপস কুমার দেবনাথ বলেন, হিন্দু মুসলিম মিলে গ্রামে কয়েকশত পরিবার বসবাস করে ।

তাদের রোগ শোকে রাতদিন গ্রামের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যেতে হয় কিন্তু বর্ষা মৌসুমে রাস্তা ঘাটের বেহাল দশার কারণে অনেক সময় রুগীর বাড়িতে পৌঁছাতে চরম দুর্ভোগ পোহাতে হয়। এছাড়া গ্রামের কেউ জটিল কঠিন রোগে আক্রান্ত হলে রোগীর বাড়িতে এ্যাম্বুলেন্স পৌঁছাতে পারে না । একই গ্রামের দীপু দেবনাথ বলেন, গ্রামে কয়েক শত পরিবারের বসবাস কিন্তু কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই ।

পাশের গ্রামে অবস্থিত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে যেতে হয় এক থেকে দেড় কিলোমিটার পথ পাড়ি দিয়ে । প্রতি বছর বৃষ্টির মৌসুমে রাস্তায় কাদাপানি জমে থাকার কারণে ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে যেতে চায়না। কোন কোন সময় শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও জুতা চ্যান্ডেল খুলে ব্যাগে করে নিতে হয় । এভাবে চলছে দীর্ঘ বছর ধরে ।

গ্রামের প্রবিন ব্যাক্তিদের সাথে কথা বলে জানা যায়, সেই বিটিশ আমল থেকে এই রাস্তা টি জনসাধারণের চলাচলের ক্ষেত্রে গুরুত্ব বহন করে আসছে । ভৈরব নদীর কোল ঘেঁষে অতিবাহিত এই রাস্তাটির দুপাশ জুড়ে দিনে দিনে গড়ে উঠেছে কয়েকশত বসতি । আশপাশের গ্রামের অসংখ্য মানুষ জন বিভিন্ন এলাকায় যাতায়াতের ক্ষেত্রে এই রাস্তা টি ব্যাবহার করে আসছে ।

সময়ের পরিবর্তনের সাথে বিভিন্ন এলাকার রাস্তাঘাট পাকা করণের মাধ্যমে মানুষ উন্নত যোগাযোগ সুবিধা পেলেও সেই আদিম যুগের অবস্থায় রয়েছে জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি। এবিষয়ে, সাবেক ও বর্তমান ইউপি সদস্য সহ স্থানীয় সমাজপতিগন বলেন, প্রতিবার সংসদ নির্বাচন আসলেই নেতারা সভা সমাবেশের মাধ্যমে রাস্তাঘাট পাকাকরণ সহ এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে যায় কিন্তু নির্বাচনের পরে তা আর বাস্তবে রুপ নেয়না ।

দীর্ঘ বছর ধরে এই গ্রামবাসির দাবি রয়েছে ( সরকারের গ্রামীণ অবকাঠামোত উন্নয়নের আওতায়) রাস্তাটি পাকাকরণের। এবিষয়ে এলাকার প্রবীণ রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিদের সাথে কথা বলে জানা গেছে , শুধু গ্রামবাসি নয়, আশপাশের কয়েক গ্রামের মানুষ বাজার ঘাটসহ বিভিন্ন প্রয়োজনে যাতায়াতের ক্ষেত্রে এই রাস্তাটি ব্যাবহার করে থাকে।

কিন্তু বর্ষা মৌসুমে রাস্তা টি জনসাধারণের জন্য চলাচলের অযোগ্য হয়ে পড়ে। তারা বলেন, ইতিপূর্বে কয়েকবার রাস্তা টি পাকাকরণের দাবি করা হয়েছে স্থানীয় সংসদ সদস্যের কাছে। প্রতি বারই তিনি আস্বস্ত করেছেন । কিন্তু দীর্ঘ বছরে ও তা বাস্তবায়িত না হওয়ায় এই এলাকার অবহেলিত মানুষের কাছে ক্ষোভের কারণ হয়ে দাড়িয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews