মঙ্গলবার বাঘারপাড়া উপজেলা আওয়ামীলগের দলীয় কার্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজি, প্রধান বক্তা ছিলেন অধ্যাপক ডাক্তার নিকুঞ্জ বিহারি গোলদাল।
বিষেশ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়ার সহসভাপতি আবু বক্কর সিকদার,শেখ ইউনুচ আলী,ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার,ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহম্মেদ মিলটন,
সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ সরদার, বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দীকী,আব্দুস সামাদ মন্ডল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আহবায়ক সুলতান মাহমুদ,সাদ্দাম হোসেন টুলু,
উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক নজরুল ইসলা। প্রধান অতিথির বক্তব্যের ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজি বলেন নেত্রীর পছন্দকে প্রাধন্য দিতে হবে, তিনি আমার আপনার চেয়ে অনেক ভালো বোঝেন কাকে কখন কোথায় দিলে দল মজবুত হয় সে বিষয়টি তিনি-ই ভালো জানেন।,
সেহেতু নেত্রীর পছন্দকে প্রাধন্য দিয়ে আমার আপনার কর্তব্য হলো যে, যেখানে দলীয় মনোনয়ন পেয়েছে তাকে সহযোগীতা করে দলের অবকাঠামো ধরে রেখে দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখা। আমিও তাই করবো এবং এনাুল হক বাবুল ফারাজির পক্ষে সকল প্রকার সহযোগিতা করে বিজয় ছিনিয়ে আনার সর্বাত্মক প্রচেষ্টা করবো। নেত্রীর হাতকে আরো শক্তিশালি করতে সকলে কাধে খাধ মিলিয়ে সকল ভেদা ভেদ ভুলে কাজ করতে হবে।

Leave a Reply