যশোর জেলা পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম(বার) এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলায় সংঘটিত
বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
তারই ধারাবাহিকতায় ইং ০১/০৮/২০২৩ তারিখ রাতে মোঃ জাহিদুল ইসলাম (৩২), পিতা-মোঃ আব্বাচ আলী, মাতা-মোছাঃ মঞ্জুয়ারা খাতুন, সাং-তেঘরিয়া, পোঃ গাজীর দরগা, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর
এর বসতবাড়ী থেকে একটি নীল রংয়ের ১৫০ সিসি পালসার ডবল ডিক্স মোটরসাইকেল, যার রেজিঃ নং-যশোর-ল-১৩-৫৬৮৪, চুরির ঘটনাসহ যশোর শহর ও শহরতলীর বিভিন্ন এলাকার একাধিক মোটরসাইকের চুরির ঘটনায় এলআইসি টিমের কনষ্টেবল আব্দুল বাতেন তথ্য প্রযুক্তির মাধ্যমে চোর চক্রকে সনাক্ত করলে
এসআই আরিফ হোসেন ও রাজেশ দাশ দ্বয়ের সমন্বয়ে একটি চৌকশ টিম ইং ২৭/১১/২০২৩ তারিখ বিকাল ৪ টায় তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে যশোর
কোতয়ালী মডেল থানার উপশহর এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত মোটরসাইকেল চোর আল-আমিন সরদার আলমগীরকে চুরি কাজে ব্যবহৃত মাষ্টার চাবি ও ১টি চোরাই সন্ধিগ্ধ মোটরসাইকেলসহ গ্রেফতার করেন।

এবং তার স্বীকারোক্তিতে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় অভিযান পরিচালনা করে চোর চক্রের আরো ৪ সদস্যকে গ্রেফতার করে তাদের হেফাজতে থাকা উল্লেখিত নীল রংয়ের পালসার গাড়িসহ মোট ০৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যশোর কোতয়ালী মডেল থানার মামলা নং-৭৫, তারিখ-২৬/১১/২০২৩ ইং, ধারা-৩৮০ পেনাল কোড মুলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
আসামী ১। মোঃ আল আমিন সরদার @ আলমগীর (৪২), পিং-মোঃ মজিদ সরদার, মাতা-সোনাভান বিবি, সাং-চিংড়াখালি, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা, এপি সাং-উপশহর ১নং রোড এ ব্লক, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর,
২। মোঃ সাগর আহম্মেদ নিলু @ রাসেল(২৮), পিং- মোঃ আজিজুল হক, মাতা-জরিনা খাতুন, সাং-ইব্রাহিমপুর (স্কুলপাড়া), থানা-দামড়হুদা, জেলা-চুয়াডাঙ্গা,
৩। মোঃ শুভ (২৫), পিং-মৃত আলাউদ্দিন বাবুল, মাতা-মৃত জরিনা বেগম, সাং-গৌড়িহাদ (৩নং ভাগবাড়িয়া), ৪। মোঃ সেলিম রেজা (৩২), পিং-মোঃ মইনুল হক, মাতা-মোছাঃ সাবানা খাতুন, সাং-কান্তপুর, উভয় থানা- আলমডাংগা, জেলা-চুয়াডাঙ্গা‘
৫। মোঃ আয়ুব আলী মালিথা (৫৮), পিং-মৃত জাকের মালিথা পাশা মালিথা, মাতা-মৃত ছিয়ার নেছা, সাং-গোয়ালগ্রাম (জোয়াদ্দারপাড়া), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া,
উদ্ধারকৃত মালামাল হলো মোটরসাইকেল চুরি কাজে ব্যবহৃত মাষ্টার চাবি। ০৬টি চোরাই মোটরসাইকেল।




Leave a Reply