সোমবার ২৭ নভেম্বর যশোরের ডিবির এসআই শাহীনুর রহমান, এসআই বিপ্লব সরকার, এএসআই আমিরুল ইসলামগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া রাত সাড়ে ৭ টায় যশোর জেলার কোতয়ালী মডেল থানার
১২নং ফতেপুর ইউনিয়নের হামিদপুর গ্রামের মোশারফ এর বাড়ীর ভাড়ার বাসা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) অলিয়ার রহমান (৩৫), পিতামৃত- আমজাদ আলী মন্ডল, সাং- দয়াপুর, থানা- কালিগঞ্জ, জেলা- ঝিনাইদহ,
(২) তাইজুল ইসলাম রাজন (২৪), পিতা- তরিকুল ইসলাম, সাং- পূর্ব বারান্দিপাড়া, থানা- কোতোয়ালি, জেলা- যশোর,
(৩) সুমি আক্তার (২২), পিতা- হালিম হাওলাদার, সাং- চরকগাছি, থানা- আমতলী, জেলা- বরগুনাদের ৪০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন।
উদ্ধারকৃত মাদকের মূল্য অনুমান ১,২০,০০০/= (এক লক্ষ বিশ হাজার) টাকা।
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মাদক আইনে মামলা হয়েছে।




Leave a Reply