1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের রেল বাজারে চাল ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ক্যাশ লুট

  • সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১০২ বার পড়া হয়েছে

যশোরের রেল বাজারে চাল ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ক্যাশ লুট

যশোর অফিস  :

যশোর শহরের রেলবাজারে চাঁদাবাজি ছিনতাইকারীদের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ ব্যবসায়ীরা।গত শুক্রবার রেল বাজারের চাল ব্যবসায়ী র নগদ টাকা সহ তার ক্যাশ ড্রয়ার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় রেলবাজার এলাকার ব্যবসায়ীরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। 

ব্যবসায়ীরা জানান, চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজরা যশোর শহরের রেলবাজার এলাকার একজন চাল ব্যবসায়ীর টাকাসহ ক্যাশ ড্রয়ার লুট করে নিয়ে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।

গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। তবে সন্ত্রাসীদের ভয়ে ভুক্তভোগী ব্যবসায়ী পুলিশের কাছে অভিযোগ করতে সাহস পাননি বলে জানা গেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী জানান, শংকরপুর আশ্রম রোড গাড়োয়ানপট্টির আলীর ছেলে চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ আসিফ ও তার সহযোগী চাঁচড়া রায়পাড়া তুলোতলা এলাকার ইকরামুল

গত শুক্রবার(২৪/১১/২৩) রাত ১২টার দিকে রেলবাজার মসজিদ গলির চাল ব্যবসায়ী আব্দুর রহিমের দোকানে যায়। এ সময় তারা তার কাছে চাঁদা দাবি করেন।

কিন্তু ব্যবসায়ী আব্দুর রহিম তাদের চাঁদা দিতে অস্বীকার করলে তারা ১০ হাজার টাকাসহ দোকানের ক্যাশ ড্রয়ার লুট করে নিয়ে যায়।

সন্ত্রাসীদের কাছে ধারালো অস্ত্র থাকায় ব্যবসায়ী আব্দুর  রহিম ভয়ে তাদের বাধা দিতে সাহস পাননি। এমনকি টাকাসহ ক্যাশ ড্রয়ার সন্ত্রাসীরা লুট করে নিয়ে গেলেও ব্যবসায়ী আব্দুর রহিম পুলিশের কাছে অভিযোগ জানাতে সাহস পাননি। 

ব্যবসায়ীরা জানান, সন্ত্রাসী আসিফ ও ইকরামুলসহ তাদের সঙ্গীদের কাছে রেলবাজারের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে জিম্মি হয়ে আছেন।

সন্ত্রাসীরা বিভিন্ন সময় ব্যবসায়ীদের কাছে চাঁদা নিয়ে আসছে। এছাড়া ওই সন্ত্রাসীরা রেলস্টেশন এলাকায় ছিনতাইয়ের সাথে জড়িত। ইতোপূর্বে এই সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রেলওয়ে পুলিশ ফাঁড়ির একজন কনস্টেবল জখম হয়েছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলাও হয়েছিলো। 

ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে তারা উক্ত সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হচ্ছেন। তাদের ভয়ে ঠিক মতো ব্যবসা-বাণিজ্য করতে পারছেন না।

এসব  সন্ত্রাসী চাঁদাবাজদের হাত থেকে রেহাই পেতে তারা বারবার পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। কিন্তু অজ্ঞাত কারণে এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কোন ব্যবস্থা গ্রহণ করেন না। তারা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয় দিয়ে বেড়ায়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews