বাঘারপাড়ায় বৃহস্পতিবার ২৫/০৮/২০২২আগস্ট সকাল ০৬টায় পর যেকোন সময়ে ০৭ন দরাজহাট ইউনিয়নের ছাতিয়ানতলা ছাতিয়ানতলা মাছ বাজারের মধ্যে একটি খাটের উপর বাজারের লোকজন এক ব্যক্তিকে মৃত অবস্থায় দেখতে পায়।
উক্ত ব্যক্তি বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ ভাবে আগরবাতি বিক্রয় করেন। মৃত শাহজাহান (৬০), পিং-মৃত ছিদ্দিকুল্লা, সাং-কোদলাপাড়া,
থানা-মনিরামপুর, জেলা-যশোর নামক ব্যক্তি কি কারনে এবং কিভাবে মারা গেছেন এলাকাবাসী কিছুই বলতে পারেন নাই। মৃত্য ব্যক্তির গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই। স্থানীয়রা বলছেন স্টক জনিত কারণে তার মৃত্যু হতে পারে।ওই স্থানে এর আগে ও দুই ব্যক্তির মৃত্যু হয়এইটা সহ একই স্থানে তিন ব্যক্তির মৃত্যু হয়েছে।


এছাড়া ও গত ২৪/০৮/২০২২খ্রিঃ বিকাল ১৫:০০ ঘটিকার সময় মোঃ মাহমুদ মোল্যা(৩০), পিতা-মোঃ হাকিম মোল্যা, থানা-বাঘারপাড়া, জেলা-যশোর কাউকে কিছু না বলিয়া বাররা বিলের মধ্যে তার নিজস্ব একটি মাছের ঘের পরিস্কার করতে যায়। গত রাত হতে তার পরিবার তাকে খুজাখুজি করিয়া কোথাও না পেয়ে মৃতার শ্যালক রায়হান এবং তার ছেলে তাকে খুজতে মাছের ঘেরের মধ্যে গেলে মৃতার লাশ ঘেরের পানির মধ্যে উপুড় অবস্থায় দেখতে পায়। তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে গ্রামের লোকজন ছুটে গিয়ে লাশ পানি হতে উত্তোলন করে নিজ বাড়িতে নিয়ে আসেন। লাশের ঠোটে কাটা চিহ্ন রয়েছে।
Leave a Reply