অনলাইন পত্রিকা সমাজের চিত্র নিউজের স্টাফ রিপোর্টার আযম খান অসুস্থ হয়ে যশোর ২৫০ শয্য হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন।
আযম খানের স্বজনরা জানান, আযম খান শুক্রবার (২৫ নভেম্বর) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে যশোর ২৫০ শয্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে রেফার্ড করা হয়।
আযম খান অনলাইন পত্রিকা সমাজের চিত্র নিউজের একজন অভিজ্ঞ স্টাফ রিপোর্টার । তিনি দীর্ঘদিন ধরে বাঘারপাড়া থেকে অনলাইন পত্রিকা সমাজের চিত্র নিউজের স্টাফ রিপোর্টার হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
অনলাইন পত্রিকা সমাজের চিত্র সম্পাদক ও প্রকাশক খান কেএম শরাফত উদ্দীনসহ সমাজের চিত্র পরিবারের সাংবাদিকরা আযম খানের সুস্থতা কামনা করেছেন।
সমাজের চিত্র নিউজের নির্বাহী সম্পাদ তরুণ মন্ডল,বার্তা সম্পাদক হুমায়ুন কবির,নির্বাহী বার্তা সম্পাদক জহির রায়হান সহ বাঘারপাড়া প্রেস ক্লাবের সকল সাংবাদিক বৃন্দ আযম খানের অসুস্থতা কামনা করেছেন ।

Leave a Reply