1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে মার্কেট নির্মানে প্রবাসীর নিকট ইমোতে চাঁদা দাবির ঘটনায় চিহ্নিত চাঁদাবাজ গ্রেফতার ০১

  • সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৭৬ বার পড়া হয়েছে

যশোরে মার্কেট নির্মানে প্রবাসীর নিকট ইমোতে চাঁদা দাবির ঘটনায়  চিহ্নিত চাঁদাবাজ গ্রেফতার ০১

যশোর অফিস  :

যশোর  জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার,

 পিপিএম(বার) এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় জনৈক মেহেদী হাসান (৪০), পিতামৃত- আঃ মালেক, সাং- তেঘরিয়া, থানা- কোতয়ালী, জেলা- যশোর থানায় লিখিতভাবে জানান যে, 

তার মামা সাইদ হোসেন মালয়েশিয়া প্রবাসী। তার মামী তেঘরিয়া নতুনহাট বাজারে মার্কেট নির্মান করাকালীন ইং-২১/১১/২৩ তারিখ রাত অনুমান সাড়ে ১১ টায়  চাঁদাবাজ আলামিন সরদার গোলাপ তার ব্যবহৃত Golap Sordar নামের ইমো আইডি হতে তার মামা মালয়েশিয়া প্রবাসী সাইদ হোসেন কে

 কল দিয়ে মার্কেট নির্মান করতে হলে তাকে ৫,০০,০০০/= টাকা দিতে হবে মর্মে চাঁদা দাবি করে। পরবর্তীতে পুনরায় ২২/১১/২৩ তারিখ রাত অনুমান ১১ টার সময় বাদীর মোবাইল নম্বরে অজ্ঞাত মোবাইল নম্বর হতে চাঁদা দাবীপূর্বক খুন জখমের হুমকী প্রদান করে। 

এ সংক্রান্ত কোতয়ালী মডেল থানার মামলা নং- ৭৬, তাং- ২৬/১১/২৩ খ্রিঃ, ধারা-৩৮৫/৫০৬ পেনাল কোড রুজু হয়। মামলাটি উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার এসআই খান মাইদুল ইসলাম রাজিব তদন্ত করছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত আসামী সনাক্ত করেন এবং অবস্থান নিশ্চিত করে ইং-২৭/১১/২৩ তারিখ সকাল ০৯ টায় কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনায় জড়িত আসামী (১) আলামিন সরদার গোলাপ (২৯)’কে  পুলেরহাট হতে গ্রেফতার করেন।

আসামী আলামিন সরদার গোলাপ (২৯), পিতা- মকবুল সরদার, সাং- সুজালপুর জামতলা, থানা- কোতয়ালী, জেলা- যশোর।

আটককৃতের নিকট থেকে  উদ্ধার হয় চাঁদা দাবি করা  ২ টি মোবাইল সেট। 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews