1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবির সিএসআইআরএল ল্যাবকে আইএসও সনদ হস্তান্তর

  • রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৮৬ বার পড়া হয়েছে

যবিপ্রবির সিএসআইআরএল ল্যাবকে আইএসও সনদ হস্তান্তর

যশোর অফিস :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সেন্টার ফর সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরিকে (সিএসআইআরএল) আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রকারী প্রতিষ্ঠান আইএসও-এর সনদ হস্তান্তর করা হয়েছে।

গতকাল রোববার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সনদ হস্তান্তর করা হয়।

যবিপ্রবির উপাচার্য ও সিএসআরআইএলের পরিচালক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনকে এ সনদ হস্তান্তর করেন এদেশীয় কনসালটেন্সি ফার্ম হারমিটেজ অব ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্যান্ডার্ডস (এইচএমএস) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুন নূর।

আইএসও সনদ হস্তান্তর করার পর কেক কেটে উদযাপন করা হয়। আন্তর্জাতিক পর্যায়ের গুণগত মান বজায় রাখায় ইতিমধ্যে যবিপ্রবির জিনোম সেন্টার ও নেম ল্যাব আইএসও সনদ অর্জন করেছে।

সনদ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, যখন আমি এই বিশ্ববিদ্যালয়ে যোগদান করি, তখন বলেছিলাম যবিপ্রবি হবে একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়।

সেদিন অনেকে হয়তো এটি বিশ্বাস করেনি। এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতিই প্রমাণ করছে যবিপ্রবিতে আন্তর্জাতিক মানের গবেষণা হচ্ছে।

শুধু দেশ নয়, বিশ্বে আজ যবিপ্রবি গবেষণায় অনন্য। তিনি বলেন, বর্তমান বিশ্ব বাজারের চাহিদা অনুযায়ী গবেষণা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়গুলো হবে একেকটা ইন্ড্রাস্ট্রির মতো অথবা তাদের জন্য দক্ষ জনবল তৈরি করবে।

যারা আগামীতে দেশকে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখতে হবে, কেউ যদি নিজেকে উন্নত ও সফল করতে পারে, তখনই কেবল আরেক জনকে সাহায্য করতে পারে।

সিএসআইআরএলের উপ-পরিচালক ড. মো. জাভেদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যবিপ্রবির ডিনস কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ,

হারমিটেজ অব ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্যান্ডার্ডস (এইচএমএস) লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক প্রকৌশলী আব্দুন নূর। অনুষ্ঠানে যবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন,

চেয়ারম্যান ও দপ্তর প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সিএসআইআরএল ল্যাবের সহকারী ইন্সট্রুমেন্ট প্রকৌশলী ড. সৈয়দ ইমদাদুল হোসেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews