1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইদ্রিস-জিউস প্যানেলের ভরাডুবি, যশোর আইনজীবী সমিতির নেতৃত্বে ছোট-শাহীন

  • রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২২৯ বার পড়া হয়েছে

ইদ্রিস-জিউস প্যানেলের ভরাডুবি, যশোর আইনজীবী সমিতির নেতৃত্বে ছোট-শাহীন

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিপুল ভোটে সভাপতি পদে আবু মোর্তজা ছোট ও সাধারণ সম্পাদক পদে শাহানুর আলম শাহীন নির্বাচিত হয়েছে। ছোট পেয়েছেন ৩১৯ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ইদ্রিস আলী পেয়েছেন ১৯৫ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের এক অংশের প্রার্থী শাহানুর আলম শাহীন পেয়েছেন ২৭৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অপর অংশের খালেদ হাসান জিউস পেয়েছেন ২শ’ ২০ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের গোলাম মোস্তফা মন্টু পেয়েছেন ২১ ভোট। এতে করে ইদ্রিস-জিউস প্যানেলের ভরাডুবি হয়েছে। তারা ১৩ পদের মধ্যে ১১ পদে প্রার্থী দিয়ে তিনটি পদে জয়লাভ করেছেন।

এছাড়া সহসভাপতি পদে ফোরামের মঞ্জুর কাদির আশিক ২শ’৭১ ও গাজী মুহা. মাহাফুজুর রহমান ২শ’৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বী আওয়ামী আইনজীবী পরিষদের খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল ২শ’২৮ ও সিরাজুল ইসলাম লেন্টু ১শ’ ৮৪ ভোট পেয়েছেন। যুগ্ম সম্পাদক পদে ঐক্য ফোরামের জুলফিকার আলী জুলু ৩শ’১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের একিউএম ফিরোজ আকতার পেয়েছেন ১শ’ ৭৪ ভোট।

সহকারী সম্পাদক দুই পদে ইদ্রিস জিউস প্যানেলের আফরোজা সুলতানা রনি ২শ’ ৮৪ ভোট ও ফোরামের তাহমিদ আকাশ ২শ’ ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অপর দুই প্রার্থী ঐক্য ফোরামের ডেজিনা ইয়াসমিন ১শ’ ৪৪ ও মিজানুর রহমান (২) ১শ’ ৩০ এবং এ পদে ছোট সমর্থিত প্যানেলের শামীম আহম্মেদ চৌধুরী পেয়েছেন ১শ’ ৮ ভোট।

গ্রন্থাগার সম্পাদক পদে আবারো জয়লাভ করেছেন ঐক্য ফোরামের মুস্তাকিন মোস্তফা খান। তিনি পেয়েছেন ২শ’ ৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরিষদের ইদ্রিস আলী (২) পেয়েছেন ২শ’ ৯ ভোট।এছাড়া, কার্যকরি সদস্য পাঁচ পদে ফোরামের সেলিম রেজা ৩শ’ ১৩, ছোট সমর্থিত শাহানাজ সুলতানা রিনা ২শ’ ৬৬ ও রোরহান উদ্দিন সিদ্দিকি ২শ’ ৪৮ এবং পরিষদের জান্নাতুল ফেরদৌস ২শ’ ৪৪ ও মাহমুদ কবীর কাকন ২শ’ ৩০ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

এ পদে আজিজুর রহমান বাবুল ১শ’ ৬২, রবিউল ইসলাম (৪) ১শ’ ৪৪, এনামুল আহসান টিটুল ২শ’ ৩, তরিকুল ইসলাম ২শ’ ১৬ ও শাহাজান কবির খান ১শ’ ১৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।শনিবার ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে সমিতির ৫৩৪ জন ভোটারের মধ্যে ৮টি বুথে ৫২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ইসমত হাসার, সদস্য শামসুর রহমান, শহিদুর রহমান, শাহরিয়ার আলম, আজিজুল ইসলাম দায়িত্ব পালন করেন।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews