যশোর শহরের নাজির শংকরপুরে ভাইয়ের হাতে ভাই আমিন গাজী (৩২) নামে এক ভাংড়ি ব্যবসায়ী আহত হয়েছেন। আহতাবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আমিন শংকরপুর হাজারিগেট এলাকার মৃত সৌরভ হোসেনের ছেলে।আহত আমিন গাজী জানান, তিনি ও তার মেজো ভাই মোস্তফা গাজী নাজির শংকরপুর এলাকায় ভাংড়ির ব্যবসা করেন।
শনিবার দুপুর দুটোর দিকে ব্যবসা নিয়ে তার ভাইয়ের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে মোস্তফা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন। বর্তমানে শারির অবস্থা বেশ ভালো।

Leave a Reply