1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে নিজ কন্যাকে ভারতে পাচার করে পতিতালয়ে বিক্রির অভিযোগে পিতা ও সৎ মায়ের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে

  • বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১২৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ যশোরের অভয়নগর উপজেলার মথুরাপুর গ্রামে নিজ কন্যাকে ভারতে পাচার করে পতিতালয়ে বিক্রির অভিযোগে পিতা ও সৎ মায়ের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
সোমবার যশোরের আদালতে মামলা করেছেন ভুক্তভোগীর চাচা আলতাফ হোসেন। মামলার আসামিরা হলেন, ভিকটিমের পিতা জুলফিকার আলী, সৎ মা ইয়াসমিন বেগম, জুলফিকার আলীর শ্বাশুড়ি সখিনা বেগম, বড়াল গ্রামের ধলা বিশ্বাসের মেয়ে মনিরা বেগম ও বিছালী গ্রামের মৃত হোসেন আলীর মেয়ে সুইটি বেগম।
নারী ও শিশু নির্যাদন দমন ট্রাইবুনাল ১ এর বিচারক গোলাম কবির অভিযোগ আমলে নিয়ে সিআইডি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় উল্লেখ করা হয়, ৩৫ বছর আগে আসামি জুলফিকারের সাথে নাজমার মা জাহেদা বেগমের বিয়ে হয়। ২০ বছর আগে সংসার ভাঙ্গে জুলফিকার ও জাহেদার। এরপর সন্তান দু’টি পিতার কাছে থাকে। পরবর্তীতে জুলফিকার আসামি ইয়াসমিন বেগমকে বিয়ে করলে দু’সন্তানের উপর নেমে আসে অমানবিক নির্যাতন। একপর্যায়ে দেড় বছর আগে সৎমায়ের অত্যাচারে ছেলে নাজির বাড়ি ছেড়ে চলে যান।

এখনও তার সন্ধান পাওয়া যায়নি। পরে সৎ মেয়েকে তাড়াতে ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে নাজমাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে এক লাখ টাকার বিনিময়ে মনিরা বেগমের হাতে নাজমাকে তুলে দেন তার সৎ মা। পরে অন্যান্য আসামির যোগসাজশে ভারতের মুম্বাই শহরের একটি পতিতালয়ে পাচার করা হয় নাজমাকে। পরে সেখান থেকে নাজমা তার গর্ভধারিণী মা ও চাচাকে ফোনের মাধ্যমে সব ঘটনা জানায়। এ বিষয়ে আসামিদের জিজ্ঞাসা করলে তারা স্বীকার করে। ভাইজিকে ফিরে পেতে আদালতে এ মামলা করেছেন চাচা। এ মামলায় স্বাক্ষী হয়েছেন ভিকটিমের মা জাহেদা বেগম।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews