২৩/ নভেম্বর বৃহ:বার সকাল ০৬.৫০ মিনিটে পুলেরহাট থেকে দুই মাদক কারবারীকে ৫২ বোতল ফেনসিডিল সহ আটক করেছে পুলিশ।
এদিন পলাশ বিশ্বাস অপারেশন্স অফিসার কোতোয়ালী মডেল থানা যশোর এর নেতৃত্বে এস আই ইয়াসিফ আকবর জয় সঙ্গীয় ফোর্স সহ যশোর বেনাপোল মহাসড়কের পুলেরহাট মিঠুর ছমিল এর সামনে পাকা রাস্তার উপর থেকে ঢাকা মেট্রো- খ – ১৩-০৪৮৭ গাড়ি সহ
১। প্রবীর কুমার চক্রবর্তী পিতা দুর্গাপ্রসাদ চক্রবর্তী সাং নরেন্দ্রপুর, এপি তেতুলতলা যশোর
২। মোহাম্মদ মাহবুবুর রহমান পিতা মোঃ আব্দুস সাত্তার ফরিদপুর কোতোয়ালী সদর যশোরদের ৫২ বোতল ফেনসিডিল সহ আটক করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক কৃতদের কোর্টে পাঠানোর প্রস্তুতি চলছিলো।




Leave a Reply