1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

টাকা পরিশোধ করতে না পারায় গৃহবধূকে ধর্ষণ, ধর্ষকদের গ্রেফতার করল পিবিআই যশোর

  • বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৯৭ বার পড়া হয়েছে

নড়াইলের এক গৃহবধু বাবু মোল্যার দোকান থেকে বাকিতে মালামাল ক্রয় করত। বাকিতে মালামাল ক্রয়ের একপর্যায় বাবু মোল্যার দোকানে ১৫ শত টাকা বাকি হয়ে যায়।

গৃহবধু আসামির টাকা পরিশোধ করতে না পারলে গত ২৭ জুলাই রাতে বাবু ভিকটিমের বাড়িতে পাওনা টাকা আদায়ের জন্য যায়। সেই সময় ভিকটিমের বাড়িতে কেউ না থাকার সুযোগে আসামি বাবু ভিকটিমকে জোর পূর্বক ধর্ষণ করে। ভিকটিমের ধস্তাধস্তির শব্দে ও ডাক চিৎকারে প্রতিবেশিরা ভিকটিমের বাড়িতে আসে এবং তাকে উদ্ধার করে।

বিষয়টি এলাকায় জানা জানি হলে গৃহবধুর শাশুড়ি রাসেল মোল্যা মেম্বারের কাছে অভিযোগ করে এবং ধর্ষণের বিষয়ে থানায় অভিযোগ করতে চায়। রাসেল মোল্যা বাদীর শাশুড়িকে থানায় অভিযোগ করতে নিষেধ করে এবং বাবুকে ২ লক্ষ টাকা জরিমানা করে।

বাবু জরিমানাকৃত ৭৪ হাজার টাকা আসামি রাসেল মোল্যার কাছে দেয়। জরিমানার টাকা হতে রাসেল মোল্যা গৃহবধুকে ৫০ হাজার টাকা দেয়। পরবর্তীতে গত ৪ আগষ্ঠ সকালে রাসেল মোল্যা গৃহবধুকে ফোন করে জরিমানার বাকি টাকা নেওয়ার জন্য চাকুলিয়া হাট মিঠাপুর গ্রামের বলাডাঙ্গা ব্রীজের নিকট আসতে বলে। আসামি রাসেল মোল্যার কথায় গৃহবধু সেখানে গেলে  রাসেল মোল্যা ও রাব্বি মোটরসাইকেলে গৃহবধুকে নড়াইল শহরে একটি অজ্ঞাত বাড়ীতে নিয়ে ধর্ষণ করে। পরদিন ৫ আগষ্ট ভোরে রাব্বি গৃহবধুকে ধর্ষণ করে।

ভিকটিম গৃহবধু ঘটনার বিষয়ে পিবিআই যশোর কার্যালয়ে হাজির হয়ে পুলিশ সুপার এর নিকট লিখিত অভিযোগ করেন। পুলিশ সুপার পুলিশ পরিদর্শক মোঃ আজিজুল হককে বিষয়টি ছায়া তদন্তের নির্দেশ দেন। গৃহবধুর অভিযোগটি তদন্তকালে আসামিদের বিরুদ্ধে আমলযোগ্য অপরাধের সাথে জড়িত থাকার সত্যতা পাওয়া গেলে পিবিআই প্রধান জনাব বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম,

অ্যাডিশনাল আইজি, বাংলাদেশ পুলিশের তত্ত্ববধান ও দিক নির্দেশনায়, পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা এর নেতৃত্ত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আজিজুল হক, এসআই(নিঃ) সঞ্জয় বিশ্বাস, এসআই(নিঃ) সৈয়দ রবিউল আলম পলাশ সহ যশোর জেলার পিবিআই ছায়া তদন্তকালীন সময়ে ২১ নভেম্বর সন্ধ্যার সময়  বাবু মোল্যা, রাব্বি ও রাসেল মোল্যাকে মিঠাপুর বাজারে আসামি বাবু মোল্যার চায়ের দোকান থেকে গ্রেফতার করে ।

পরবর্তীতে গৃহবধু নিজে বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে লোহাগড়া থানায় অভিযোগ দায়ের করলে লোহাগড়া থানার মামলা রুজু হয়। মামলাটি যশোর পিবিআই স্ব-উদ্দ্যোগে গ্রহণ করে মামলার তদন্তভার পুলিশ পরিদর্শক মোঃ আজিজুল হক এর উপর অর্পণ করে।

মোঃ আজিজুল হক বলেন,  বাবু মোল্যা গৃহবধুর নিকট টাকা আনতে যেয়ে তার বাড়ীতে জোরপূর্বক ধর্ষণ করে,  রাব্বি ও রাসেল মোল্যা টাকা দেওয়ার কথা বলে বাদীকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করার কথা আসামীরা স্বাীকার করায় আসামীদের আজ বুধবার নড়াইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews