যশোরের বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ১কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটক আসামী হলেন, বেনাপোল পোর্টথানাধীন রঘুনাথপুর গ্রামের পূর্বপাড়ার জহর আলী সরদারের ছেলে নজরুল ইসলাম (৪১)।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া এমপি মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বড় আঁচড়া এমপি মার্কেটের সামনে থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।
আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।
ওসি আরও বলেন, বেনাপোল সীমান্ত দিয়ে মাদক পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অনলাইন ডেস্ক
Leave a Reply