যশোরের ঝিকরগাছায় প্রেমের ফাঁদে পড়ে ব্লাকমেইলের হাত থেকে রক্ষা পেতে মারিয়া খাতুন (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে যশোর ঝিকরগাছা উপজেলার কাশিপুর গ্রামে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
নিহত মারিয়া খাতুন কাশিপুর গ্রামের আব্দুল হান্নানের মেয়ে এবং কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়তো। প্রতারক একই গ্রামের রুহল কুদ্দুসের ছেলে মেহেদী হাসন
বাবা আব্দুল মান্নান অভিযোগ করে বলেন, মেহেদী প্রায়ই সময় আমার মেয়েকে উত্যক্ত করতো। মেয়ে মারিয়া পাত্তা দিতো না। এক পর্যায় প্রেমের ফাঁদে ফেলে মারিয়ার নগ্ন ছবি তোলে।
নগ্ন ছবি দেখিয়ে মেহেদী প্রায়ই সময় মারিয়ার কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নিতো। আমার বড় মেয়ে বেড়াতে আসলে তার গলার চেইন হাতিয়ে নিয়েছে মেহেদী। তারপরেও দফায় দফায় টাকা দাবি করে সহ্য করে না পেরে মা আমার ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো। হাউমাউ করে

কাঁদতে কথা গুলো বলেছিলো হতভাগ্য বাবা আ. হানান।
জানতে চাইলে স্থানীয় চেয়ারম্যান আমির হোসেন স্বাধীন আলোকে বলেন, আমি নিজে অসুস্থ এঘটনা শুনেছি। বিস্তারিত স্থানীয় মেম্বার হাফিজুর রহমানের সাথে যোগাযোগ করতে পারেন।
মেম্বার হাফিজুর রহমান স্বাধীন আলোকে ঘটনার
নিশ্চিত করে বলে, সকাল ১১টায় মারিয়া ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিলে তাকে উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এক প্রশ্নের জবাবে মেম্বার হাফিজুর রহমান বলেন, মেহেদীর সভাব চরিত্র মোটেও ভালো না।
ঝিকরগাছা থানার এসআই সুমন বলেন, নিহতের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিয়ে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানতে চাইলে ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত স্বাধীন আলোকে বলেন, পুলিশ বিষয়টি গভীরভাবে ক্ষতিয়ে দেখছে। স্বাধীন আলো


Leave a Reply