1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেনাপোল চেকপোস্টে যাত্রীদের সাথে প্রতারনার অভিযোগে ১০ দোকানে তালা

  • বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৬৮ বার পড়া হয়েছে

যাত্রীদের সাথে ভ্রমনকর প্রতারনা,বেনাপোল চেকপোস্ট এলাকার ১০ দোকানে তালা

যশোর অফিস :

যশোরের বেনাপোল চেকপোষ্টে দেশী-বিদেশী পাসপোর্ট যাত্রীদের সাথে প্রতারনা, ছিনতাইসহ ভ্রমনকর জালিয়াতির অভিযোগে বেনাপোল শহরের ১০ টি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ। পুলিশের অভিযানের খবর পেয়ে আগে থেকে দোকান ফেলে পালিয়ে গেছে এ সকল দোকানে ব্যবসার নামে প্রতারনা করা অভিযুক্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোয়েন ভুইঁয়া। 

বুধবার (২২ নভেম্বর) ভোরে বেনাপোল চেকপোস্টে শারমিন ও জাকির নামে দুই পাসপোর্টধারীর কাছ থেকে ১০ হাজার টাকা প্রতারনার করে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ঝটিকা অভিযান চালায় বেনাপোল পোর্ট থানা পুলিশ।

এর আগেও একাধিকবার এসব দোকানে তালা ঝুলিয়ে প্রতারকদের আটক করা হয়। তবে প্রভাবশালীদের ছত্রছায়ায় এরা লালিত থাকায় বার বার ছাড়া পেয়ে আবারও প্রতারনাই যুক্ত হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতারকরা বাস ষ্টান্ড,রেল ষ্টেশন ও বন্দর প্যাচেঞ্জার টার্মিনালের সামনে থেকে দ্রুত ইমিগ্রেশনের কাজ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে দোকানে নিয়ে যেত যাত্রীদের।

পরে তাদের কাছ থেকে টাকা নিয়ে জাল ভ্রমনকর রশিদ তৈরী, কখনও বিভিন্ন কৌশলে যাত্রীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। এদের কেউ দোকানের নামমাত্র সাইনবোর্ড আবার কেউ নাম বিহীন দোকানে এসব রমরমা প্রতারণার কার্যক্রম করতো।

প্রতারনার অভিযোগে তালা ঝুলানো এসব দোকান ও দোকানের মালিকেরা হলেন, চৌধুরী মার্কেটের রবিউল ইসলামের মধুমতি ষ্টোর, ইবাদত হোসেন, মফিজুর রহমান, আমিন উদ্দিন মসজিদ মার্কেটের ইয়ামিন,

ঢাকা হোটেলের পিছনে রিংকু মিয়া, রাজলক্ষি ষ্টোরের মুসা, রেজাউল মার্কেটে মিলন ও হোটেল ফ্রেসের এর পাশে শহিদুল এর দোকান।

জানা গেছে, গত তিন মাসে বেনাপোল চেকপোষ্টে ভ্যাকসিন সনদ জালিয়াতি, যাত্রী হয়রানি ও নানা ধরনের প্রতারণার অভিযোগে শাওন এন্টার প্রাইজে চার বার তালা ঝুলিয়েছে পুলিশ।

দেকানটি মালিক শাহিন মনিরামপুরের কাঠালতলা গ্রামের হাসান গাজীর ছেলে। তার সহযোগী হাসানের বাড়ি বেনাপোলের কাগজপুকুরে। এছাড়া বেনাপোলের সাদিপুর গ্রামের মমিনের ছেলে শামিমকে এক মাসের মধ্যে দুইবার জাল ট্যাক্সসহ গ্রেফতার করে পুলিশ।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইঁয়া বলেন, যাত্রিদের সাথে প্রতারনার অভিযোগে চেকপোষ্ট এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে ১০টি দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

এর আগেও এমন অভিযোগে কয়েকটি দোকানে তালা ঝুলানো হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় তাদের এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews