দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে যশোরের ছয়টি আসন। সোমবার পর্যন্ত এসব আসনে ৬৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে কয়েকজন সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগ ও যুবলীগ, সাবেক ছাত্রলীগ ও যুব মহিলা লীগসহ নেতা রয়েছেন।
মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যশোর সংসদীয় শার্শা-১ আসনে ৪, ঝিকরগাছা-চৌগাছা-২ আসনে ১৮, সদর-৩ আসনে ৬, বাঘারপাড়া- অভয়নগর-৪ আসনে ১৩, মণিরামপুর-৫ আসনে ১৪ এবং যশোর-৬ কেশবপুর আসনে ৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
যশোরে যারা মনোনয়নপত্র কিনেছেন
আসন যশোর-১ শার্শা
শাহাজাহান আলী গোলদার, শেখ আফিল উদ্দিন, নবী নওয়াজ মোঃ মুজিবুদ্দৌলা কনক, আশরাফুল আলম লিটন।
যশোর-২ চৌগাছা- ঝিকরগাছা
মোহাম্মদ আলী রায়হান, রফিকুল ইসলাম, মোস্তফা আশীষ ইসলাম, মনিরুল ইসলাম, গিলবার্ট নির্মল বিশ্বাস, কামাল হোসেন বিশ্বাস, হারুন অর রশিদ, আসাদুজ্জামান, মঞ্জুনাহার নাজনীন সোনালী, আব্দুস সালাম, নাসির উদ্দিন, মনিরুল ইসলাম, তৌহিদুজ্জামান, এসএম হাবিবুর রহমান, এবিএম আহসানুল হক, আব্দুল্লাহ আল মামুন, আনোয়ার হোসেন, মোস্তফা আনোয়ার পাশা।
যশোর-৩ সদর
সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সহসভাপতি মোবাম্বের হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার রহমান দিপু।
যশোর-৪ অভয়নগর- বাঘারপাড়া
বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য রনজিৎ কুমার রায়, আরশাদ পারভেজ, মোহিত কুমার নাথ, সন্তোষ কুমার অধিকারী, এসএম আশরাফুল কবীর, রবিন অধিকারী, সরদার অলিয়ার রহমান, নিকুঞ্জ বিহারী গোলদার, শাহ ফরিদ জাহাঙ্গীর, আলমগীর হোসেন রাজীব, শেখ আব্দুল ওহাব, সোলোয়মান হোসেন বিশ্বাস, এনামুল হক বাবুল।
যশোর-৫ মণিরামপুর
ফারুক হোসেন, হুমায়ুন সুলতান, নাজমা খানম, শহিদুল ইসলাম মিলন, লেখক ভট্টাচার্য্য, নিতাই কুমার বৈরাগী, এসএম ইয়াকুব আলী, স্বপন ভট্টাচার্য, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, আমজাদ হোসেন লাভলু, সুশান্ত কুমার মন্ডল, কামরুল হাসান বারী, জয়দেব নন্দী।
যশোর-৬ কেশবপুর
এইচএম আমির হোসেন, কাজী রফিকুল ইসলাম, শাহীন চাকলাদার, শেখ আব্দুর রফিক, এসএম এবাদত সিদ্দিক বিপুল, নওরীন সাদেক, হোসাইন মোহাম্মদ ইসলাম, তাপস কুমার দাশ, আজিজুল ইসলাম, প্রশান্ত বিশ্বাস।

Leave a Reply