1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পৃথক অভিযানে ৩০ টি ককটেল বোমা ও এয়ারগান উদ্ধার

  • মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১২৫ বার পড়া হয়েছে

যশোরে পৃথক অভিযানে ৩০ টি ককটেল বোমা ও এয়ারগান উদ্ধার

যশোর অফিস :

যশোর শহর ও বেনাপোল এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩০ টি ককটেল বোমা ও একটি পিস্তল সাদৃশ্য এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব। গতকাল সোমবার রাতে এ অভিযান চালানো হয়। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোয়েন্দা তথ্যের মাধ্যমে তারা জানতে পারেন, বিভিন্ন স্থানে ক্ষতিসাধন ও বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ড সৃষ্টির লক্ষ্যে যশোর জেলার বিভিন্ন এলাকায় ককটেল বোমা বিশেষভাবে সংরক্ষণ করা হচ্ছে।

এরপর সোমবার গভীর রাতে যশোর শহরের বেজপাড়া, চোকদারপাড়া, আনসার ক্যাম্প শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে দুইটি বাজারের ব্যাগ থেকে বিশেষভাবে রক্ষিত ৯টি ককটেল বোমা ও ১টি পিস্তল সাদৃশ্য এয়ারগান উদ্ধার করা হয়।

অপরদিকে একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ যশোরের অপর একটি টিম বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের একটি পুকুরের পাশের ঝোপের মধ্য থেকে একটি বালতি ভর্তি ২১ টি ককটেল বোমা উদ্ধার করে।ধারণা করা হচ্ছে,

বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে উদ্ধারকৃত ককটেল বোমা একত্রিত করা হয়েছিল। ককটেল বোমা মজুদকারীদের সনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, ককটেল ও এয়ারগান বেনাপোল পোর্ট থানা ও কোতয়ালী মডেল থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews