1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেনাপোল থেকে অপহরণ করে হত্যা ঘটনায় ঢাকা থেকে প্রধান আসামী কামালসহ ৩ জন গ্রেফতার

  • সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৩৪ বার পড়া হয়েছে

বেনাপোল থেকে অপহরণ করে হত্যা ঘটনায় ঢাকা থেকে প্রধান আসামী কামালসহ ৩ জন গ্রেফতার

যশোর অফিস :

যশোরের বেনাপোল থেকে অপহরণ করে হত্যা ঘটনায় ঢাকা থেকে প্রধান আসামী কামালসহ ৩ জনকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকাজে ব্যবহৃত প্রাইভেটকার ও আলামত উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান,১১ নভেম্বর বেনাপোল থেকে রং মিস্ত্রি ওমর ফারুক ওরফে সুমনকে (২৬) অপহরণ করে স্বর্ণ চোরাকারবারী চক্র।

পরে সুমনকে হত্যা করে লাশ মাগুরা রামনগর এলাকায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাশে ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয়।

ঘটনার পরপরই ডিবি পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও আসামীদের মোবাইল তথ্যের ভিত্তিতে আজ(২০ নভেম্বর)

ঢাকার আশুলিয়া কাঠগড়া এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত প্রধান আসামী কামালসহ অন্যতম সহযোগী আসামী এজাজ, ইসরাফিলদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে বেনাপোল স্থল বন্দর বাস টার্মিনাল এর সামনে থেকে অপহৃত সুমনের মৃতদেহ গুমের কাজে ব্যবহৃত প্রাইভেটকার এবং ঘটনাস্থলে ঘরের ছাদ থেকে হত্যাকাজে ব্যবহৃত লোহার পাইপ, প্লাস উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশ আরো জানায়, স্বর্ণ চোরাকারবারীদের ৩৫টি বার স্বর্ণ খোয়া যাওয়ায় স্বর্ণ চোরাকারবারী চক্রের কামাল গং নিহত সুমনকে সন্দেহে আটক করে মারধর করে স্বর্ণ না পেয়ে তাকে হত্যা করে লাশ মাগুরা রামনগর এলাকায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাশে ঝোপের মধ্যে ফেলে দেয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews