1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর ঝুমঝুমপুরে মুক্তিযোদ্ধাও পরিবারকে মারপিট থানায় অভিযোগ

  • সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১২৪ বার পড়া হয়েছে

যশোর ঝুমঝুমপুরে  মুক্তিযোদ্ধাও পরিবারকে মারপিট থানায় অভিযোগ

যশোর অফিস : 

যশোরে পূর্ব শত্রুতার জের ধরে আব্দুর রহিম নামে যোদ্ধাহত এক মুক্তিযোদ্ধাকে মারপিট করেছে প্রতিবেশি কয়েকজন দুর্বৃত্ত। এসময় তার স্ত্রী এবং মেয়েকে একটি স্বর্ণের চেইন, একটি মোবাইল ফোনসেট এবং স্বাক্ষর করা একটি ব্যাংক চেকের পাতা ছিনিয়ে নিয়েছে। এই ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দিলেও তেমন কোন ব্যবস্থা নেয়নি পুলিশ। 

উল্লেখ্য গত ১৯ নভেম্বর বেলা ১১টার দিকে যশোর শহরতলীর ঝুমঝুমপুর মুক্তিযোদ্ধা কলোনী পাড়ায় এই ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলো,একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে চান্দু মিয়া, আব্দুস সাত্তারের ছেলে বনি এবং ইসলামের ছেলে চয়ন। ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের মেয়ে স্মৃতি খাতুন জানিয়েছেন, আব্দুর রহিম একজন যোদ্ধাহত মুক্তিযোদ্ধা।

সে কারণে মুক্তিযোদ্ধা কলোনীতে সরকারীভাবে প্রাপ্ত জমিতেই বাড়ি এবং একটি দোকান নির্মাণ ব্যবসা ও বসবাস করে আসছিলেন। আসামিদের সাথে তাদের পূর্ব শত্রুতা রয়েছে।

আসামিরা প্রায়ই সময় মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ও তার পরিবারকে মারপিটের জন্য উদ্যত হয়। কয়েকদিন আগে এলাকার এক জনপ্রতিনিধি আসামিদের সাথে বিরোধ মিমাংসা করে দেয়ার কথা বলে বাদীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে।

রাজি না হওয়ায় তাদের দেখে নেয়ার হুমকি দেয়। গত ১৯ নভেম্বর বেলা ১১টার দিকে আসামিরা দেশিয় বিভিন্ন ধরণের অস্ত্রশস্ত্র নিয়ে বাদীর বাড়িতে প্রবেশ করে।

এসময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। কিন্তু গালি দিতে নিষেধ করেন মুক্তিযোদ্ধা আব্দুর রহিম। আসামিরা আব্দুর রহিমকে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এসময় স্মৃতি এসে তার মুক্তিযোদ্ধা পিতাকে মারপিটের ঘটনায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করার চেষ্টা করেন।

এরই মধ্যে তার মেয়ে স্মৃতি খাতুন এবং স্ত্রীকে মারপিটচ করে। শুধু তাই নয় মেয়ের কাছে থাকা ৩০ হাজার টাকা মূল্যের একটি এন্ড্রয়েড মোবাইল ফোনসটে,

একটি স্বর্ণের কানের দুল এবং তার মােবাইলের ব্যাকপটের পিছনে ৩০ হাজার টাকা লিখে স্বাক্ষর করে রাখা একটি ব্যাংক চেকের পাড়া ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হত্যার হুমকি দিয়ে চলে যায়।

পরে স্থানীয় লোকজন মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, তার মেয়ে ও স্ত্রীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এই ঘটনায় সোমবার সকালে স্মৃতি খাতুন কোতোয়ালি থানায় অভিযোগ দিলেও সেখানে এখন পর্যন্ত পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। 

তবে কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক এই ঘটনায় থানায় অভিযোগ দেয়ার ব্যাপারে কিছুই জানেনা বলে জানিয়েছেন।

ফলে পুলিশি ব্যবস্থা না নেয়ায় আসামিরা প্রকাশ্যে অব্যাহতভাবে হুমকি দিয়ে আসছে। 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews