যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের ঝিকরগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১০ বোতল বিদেশি মদ উদ্ধারসহ ১ জনকে গ্রেফতার করেছে।
ডিবি যশোরের এসআই শেখ আবু হাসান জানান, ১৯ নভেম্বর ২০২৩ তারিখ দুপুরে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বাস টার্মিনাল হতে গোপালগঞ্জগামী আশিক সাগর পরিবহনের ভিতরে অভিযান চালিয়ে
ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার মৃত রেবতী মোহন সাহার ছেলে খোকন সাহা(৫২) কে ১০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করা হয়।এ ব্যাপারে এএসআই মোঃ নাজমুল ইসলাম বাদী হয়ে যশোর ঝিকরগাছা থানায় এজাহার দায়ের করেন।

Leave a Reply