যশোর শহরের গাড়িখানা রোডের ওয়ালটন গাড়ীখানা প্লাজা ভবনের ২য় তলায় অগ্রনী ব্যাংকের পূর্ব পাশের ওয়ালটন প্লাজার গোডাউনে দুঃসাহসিক চুরি সংঘঠিত হয়েছে।
চোরেরা গোডাউনের দরজার তালা ও হ্যাজবোল্ড ভেঙ্গে ভিতরে ঢুকে ৮ কয়েল ক্যাবল তার চুরি হয়েছে। এ ঘটনায় রোববার ১৯ নভেম্বর সকালে কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেন,
যশোরের শার্শা থানার সোনাতন কাটি গ্রামে বর্তমানে যশোর শহরের চাঁচড়া ডালমিল বর্তমানে ওয়াটন প্লাজা গাড়ীখানা রোড ক্যাবল ম্যানেজার মোস্তফা জাহাঙ্গীরের ছেলে মোস্তফা খালিদ ওমর।
মামলায় আসামী করেন, অজ্ঞাতনামা চোর বা চোরেরা। মামলার তদন্তকারী কর্মকর্তা চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করে।
এরা হচ্ছে, যশোর শহরতলী নীলগঞ্জ সাহাপাড়া (টিপু ও দিপুর বাড়ির ভাড়াটিয়া রবিউল ইসলাম লিটনের ছেলে মাহামুদ রায়হান ওরফে লিখন ওরফে রনজু,নীলগঞ্জ তাঁতীপাড়ার আজগার আলীর ছেলে আসাদুজ্জামান ওরফে আসাদ,শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডের গোলাম মোস্তফার ছেলে শাহারিয়ার মোস্তফা ওরফে ছাহিল ও সদর উপজেলার কচুয়া ঘাটকান্দা গ্রামের মৃত ওমর আলীর ছেলে বিল্লাল হোসেন।
মাহামুদ রায়হান ওরফে লিখন ওরফে রনজুকে রোববার নীলগঞ্জ ও আসাদুজ্জামান আসাদ, শাহারিয়ার মোস্তফা ওরফে ছাহিল ও বিল্লাল হোসেনকে লাল দিঘীর পাড় থেকে গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
মামলায় বাদি উল্লেখ করেন, তিনি ওয়ালটন গাড়ীখানা প্লাজা যশোর শাখায় ক্যাবল ম্যানেজার হিসেবে কর্মরত।শহরের উল্লেখিত সড়কের ওয়ালটন গাড়ীখানা প্লাজা ভবনের ২য় তলায় অগ্রনী ব্যাংকের পূর্ব পাশে কোম্পানীর গোডাউন রয়েছে।
গত ১৬ নভেম্বও রাত ৯ টায় গোডাউন দেখে গোডাউনের দরজা তালা বন্ধ কওে বাদিসহ তাদেও অন্যান্য সহকর্মীরা যে যার মত বাড়িতে চলে যায়। ১৭ নভেম্বও রাত সাড়ে ৩ টায় ৪র্থ তলায় থাকা উক্ত ভবনের মালিক হেদায়েতুল ইসলাম শব্দ পায় যে ,
৪র্থ তলা হতে কিছু মালামাল নীচে ফেলা হচ্ছে। তখন বাড়িওয়াল ঘর হতে বের হয়ে চিৎকার চেচামেচি কওে তিনিসহ আরো অনেকে ছাদে যাওয়ার আগে অজ্ঞাতনামা চোর বা চোরেরা কৌশলে পালিয়ে যায়।
চোরেরা ছাদে দিয়ে উক্ত কোম্পানীর মালামাল ছড়ানো ছিটানো অবস্থায় দেখতে পাই। তখন তিনি মোবাইল ফোনের মাধ্যমে বাদিকে সংবাদ দেয়।
বাদি সকাল পৌনে ৮ টায় ভবনের দ্বিতীয়তলার কোম্পানীর গোডাউনে এসে দেখতে পান মেইন গোডাউনের মেইন দরজার তালা ও হ্যাজবোল্ড ভাঙ্গা।
ভিতরে যেয়ে দেখেন মামলাল তছনছ করা এবং গোডাউনের মধ্যে থাকা ৮ কয়েল ক্যাবল মূল্য অনুমান ১লাখ ৫২ হাজার ৪শ’ ৮০ টাকা নেই।
পরবর্তীতে ছাদের উপরে চোরদের ফেলে রাখা ৪টি এলইডি টেলিভিশন কোম্পানীর এরিয়া ম্যানেজারকে অবগত করে গোডাউনে রাখা হয়।
পরবর্তীতে চোরেরা ১৭ নভেম্বও রাত সাড়ে ৩ টায় কোম্পানীর গোডাউনের দরজার তালা ও হ্যাজবোল্ড ভেঙ্গে ৮ কয়েল ক্যাবল (দুই মডেলের লাল ও কালো রংয়ের তার।
যার মূল্য উল্লেখিত টাকা। এ ঘটনায় মামলা হলেও পুলিশ চুরি যাওয়া কয়েল ক্যাবল উদ্ধার কিংবা চুরির সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।




Leave a Reply