1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে জমিজমা সংক্রান্তে কুপিয়ে ও পিটিয়ে জখম,টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা

  • রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে

যশোরে জমিজমা সংক্রান্তে কুপিয়ে ও পিটিয়ে জখম,টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা 

যশোর অফিস :

যশোরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী সন্ত্রাসীরা সাইফুর রহমান (৬০) নামে এক ব্যক্তিকে গতিরোধ করে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে নগদ ১লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।

১৮ নভেম্বর শনিবার সন্ধ্যায় কোতয়ালি থানায় মামলা করেন, সদর উপজেলার ঘুনি নাথপাড়া গ্রামের শেখ সাইফুর রহমানের স্ত্রী মোছাঃ শাহিমা বেগম।

মামলায় আসামী করেন, প্রতিবেশী মাওলানা শামসুর রহমানের ছেলে ওবাইদুর রহমান,সহোদর মাহমুদুর রহমান, মৃত মাওলনা আব্দুর রহমানের ছেলে মাওলানা শামসুর রহমান,শামসুর রহমানের স্ত্রী মোছাঃ মাসুদা বেগমসহ অজ্ঞাতনামা ২/৩জন।

পুলিশ এ ঘটনায় ওবাইদুর রহমানকে গ্রেফতার করেছে। তাকে রোববার ১৯ নভেম্বর দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলায় বাদি উল্লেখ করেন, জমিজমা সংক্রান্তে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী আসামীরা দীর্ঘদিন ধরে বাদির স্বামী সাইফুর রহমানকে মারপিট খুন জখমের হুমকী দিয়ে আসছিল।

বাদির স্বামী সাইফুর রহমান চারা মাছের ব্যবসা করে। সে বাড়ি হতে বের হয়ে ইট,বালি ক্রয়ের জন্য গত ১৫ নভেম্বর পদ্মবিলা বাজারে যাওয়ার পথে সন্ধ্যা ৭ টায় ঘুনি নাথপাড়া গ্রামস্থ আসামীদের বসতবাড়ির পাশে কবরস্থানের সামনে ইটের সলিং রাস্তার উপর পৌছালে উক্ত সকল আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাইফুর রহমানের পথরোধ করে।

পূর্ব আক্রোশে সকল আসামীরা এলোপাতাড়ীভাবে বাদির স্বামীকে মারপিট করতে থাকে। মাওলানা শামসুর রহমানের হুকুমে ওবাইদুর রহমান ধারালো দা দিয়ে মাথার ডান পাশে কোপ মেরে রক্তাক্ত জখম করে।মাহমুদুর রহমান সাইফুর রহমানকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে।

মাওলানা শামসুর রহমান ও মাসুদা বেগম লোহার রড দিয়ে বাদির স্বামীকে এলোপাতাড়ী পিটিয়ে আহত করে। ওই সময় সাইফুর রহমান পড়ে গেলে ওবাইদুর রহমান বাদির স্বামীর পকেটে থাকা মাছ ব্যবসার নগদ ১লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ওই সময় সাইফুর রহমানের ডাক চিৎকারে বাদিসহ স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামীরা খুন জখমের হুমকী দিয়ে স্থান ত্যাগ করেন। আহত অবস্থায় বাদির স্বামীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews