দৈনিক লোকসমাজের প্রতিষ্ঠাতা ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলাম এবং প্রেসক্লাব যশোরের সদস্য অনিন্দ্য ইসলাম অমিতের বাড়ির গেটের সামনে
বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন। তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন রোববার প্রেসবিজ্ঞপ্তি দিয়েছে।
বিবৃতিদাতারা হলেন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের (জেডিইউজে) সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম ,
যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল ও উপদেষ্টা এ.কে.এম গোলাম সরওয়া। এছাড়া ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
এছাড়া বিবৃতি দিয়েছে জেলা যুবদলের সভাপতি এম তলাম আহম্মেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুল।




Leave a Reply