1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পানিসারায় সৌহার্দ্য ফুল বিপণন কেন্দ্রে বীজ সংরক্ষণ সফলে খুশি চাষিরা

  • রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২১৯ বার পড়া হয়েছে

পানিসারায় সৌহার্দ্য ফুল বিপণন কেন্দ্রে বীজ সংরক্ষণ সফলে খুশি চাষিরা

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা :

এখানে অল্প খরচে, সহজে বীজ রাখতে পেরেছি বলেই এ বছর দুই হাজার লিলিয়াম  ফুলের চাষ করতে পারবো বলে দাবি করেন ফুলচাষি সাজেদা বেগম।

 তিনি আজ রবিবার বিকেলে ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালীর অদূরে ফুল কানন পানিসারায় বাংলাদেশ—আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণন

কেন্দ্রে চলতি বছর আধুনিক পদ্ধতিতে পরীক্ষামূলক ফুলের বীজ সংরক্ষণ সংক্রান্ত কৃষক পর্যায়ে মতবিনিময় সভায় বক্তৃতায় একথা বলেন। 

উপজেলার হাড়িয়া গ্রামের ফুলচাষি সাজেদা বেগম আরও বলেন, গত মৌসুমে পরীক্ষামূলক চার ‘শ লিলিয়াম ফুলের চাষ করেছিলাম। তা থেকে দুই হাজার (তিন ট্রে) বীজ তৈরি করি।

এ বীজ পানিসারায় বাংলাদেশ—আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণন কেন্দ্রের হিমঘরে নামমাত্র মুল্যে রেখেছিলাম। যশোর বা অন্যত্র যাওয়া লাগিনি এতে, সময় বেঁচেছে, খরচও বেঁচেছে। উপজেলার মাগুরা গ্রামের আবুল কাসেম বলেন,

 এখানে ১৬ বস্তা গ্লাউডিলাস ফুলের বীজ রেখেছিলাম। বীজগুলো নিদিষ্ট তাপমাত্রায় ভালোভাবে রাখায় ক্ষতি হয়নি বরং অনেক সাশ্রয় হয়েছে।

শুধু সাজেদা বেগম, আবুল কাসেম না ১৯ টি গ্রামের ৭১ জন ফুলচাষি বাংলাদেশ—আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণন কেন্দ্রে চলতি বছর আধুনিক পদ্ধতিতে পরীক্ষামূলক ফুলের বীজ সংরক্ষণের জন্য বীজ রাখেন।

যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা প্রথম ফুলচাষি শের আলী সরদার, মীর বাবরজান বরুন,

সমিতির অর্থ সম্পাদক দুলাল সরদার, সহঅর্থ সম্পাদক আবুল হোসেনসহ বীজ রাখা ফুলচাষিরা।

অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মীর ফারুক আহম্মদ।

সভার শুরুতে বিপণন কেন্দ্রটি সমিতির কাছে হস্তান্তর করায় জেলা—উপজেলা প্রশাসন, কৃষি অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন ও বিপণন কেন্দ্র নির্মাণে জমিদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। 

গত ৩০ মার্চ ফুল বিপণন কেন্দ্র আনুষ্ঠানিক হস্তান্তর করা হয়। এর আগে এলজিইডি সাড়ে ২৪ কোটি টাকা ব্যয়ে এ বিপণন কেন্দ্র নির্মাণ করে।

উল্লেখ্য, ঝিকরগাছার গদখালী অঞ্চলে ১২ শ হেক্টর জমিতে ১১ প্রকারের ফুল বাণিজ্যিকভাবে চাষ হয়। এ এলাকার ৬ হাজার পরিবারের দেড় লাখ মানুষ ফুল চাষের সঙ্গে জড়িত। এ অঞ্চলে প্রতি বছর সাড়ে তিনশ কোটি টাকার ফুল বেঁচাকেনা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews