যশোরের ঝিকরগাছায় ইউপি মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার বিকালে গদখালী ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন করা হয়। এ সময় মানববন্ধনকারীরা আনোয়ারুল ইসলাম রিপার মেম্বারের শাস্তি দাবি করে নানা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধনে শত শত মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, শাহাজান আলীর মতো একজন সৎ ও দানবীরের মৃত্যুর ঘটনায় যখন ইউনিয়নসহ উপজেলাবাসী কাতর।
তখন ১ নং ওয়ার্ডের মেম্বার আনোয়ারুল ইসলাম রিপার মদ্যপ অবস্থায় ইউনিয়ন পরিষদে ঢুকে চেয়ারম্যানের স্বাক্ষর করা ও সিল মারা নাগরিকসনদ,
জন্ম নিবন্ধন ও ট্রেড লাইসেন্সসহ গুরুত্বপূর্ণ কাগজ আগুনে পুড়িয়ে উল্লাস করেন। এ ঘটনায় তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। মানববন্ধনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম খোকন,
ইউপি সদস্য মো. আজিমুদ্দিন, তোফাজ্জেল হোসেন, সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম, তাজউদ্দিন তাজ, অ্যাড. আব্দুল্লাহ আল-মামুন, যুবলীগ নেতা শাহীন আহমেদ, হাসানুজ্জামান ডালিম, স্বেচ্ছাসেবক নেতা মুন্সী আবুল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর ট্রেন দুর্ঘটনায় নিহত হন গদখালী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজান আলী।




Leave a Reply